somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

**** করোনা দিনের কড়চা ****

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বার্ষিক গতির কারনে বছরের এই সময়ে সূর্য আমাদের থেকে এতটাই হেলে গিয়েছে যে নভেম্বরের ২৮ তারিখ সেই যে সূর্যি মামাকে এক ঝলক দেখেছিলাম আর আজকে ডিসেম্বরের ১১ তারিখ দুই সপ্তাহ সূর্যি মামার কোন দেখা নেই । সূর্যি মামাকে ছাড়া আমাদের বেশীটা সময় তাই অন্ধকার আর অল্প কিছুটা সময় কুয়াশার মাঝেই কেটে যাচ্ছে । শুধু অন্ধকার কুয়াশার ধোয়াশায় কোন কিছু কি ভালো লাগে ? এই ওয়েদারে এমনিতেই মানসিক ভাবেই কিছু ভালো লাগে না। তার উপর এ'বছর শীত শুরু না হতেই কোভিড-১৯ প্রবল বেগে হানা দিচ্ছে । যদিও ভ্যাকসিন আমাদের কাছেই চলে এসেছে তবু মনে হচ্ছে আরো কিছু প্রান নিভেই যাবে এই করোনাতে ।


প্রায় তিন সপ্তাহ আগে এতদিন হঠাৎ রাতে শরীর খুব ব্যাথা বিশেষ করে কোমরের নীচ থেকে পায়ের পাতা এমনকি আংগুল পর্যন্ত ব্যাথা। দিনের বেলা সব ঠিক কোন ব্যাথা অনুভব করি নাই কিন্ত পরেরদিন রাতে আবার এত ব্যথা যে সারারাত ঘুমই হয়নি । এই দুইদিনই ! পরে আর কোন ব্যাথা হয়নি । এর দশদিন পর সকালবেলা ঘুম থেকে উঠার পর মনে হল আমি নাকে কোন কিছুর ঘ্রান পাচ্ছি না । আমি natusan এর একটা তেল ব্যাবহার করি । এর স্মেলটা আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় একেবারে তাজা বেলী ফুলের স্মেল। যখন এটা ব্যাবহার করি প্রথমে হাতে নিয়ে নাকের সামনে ধরে জোরে নিঃশ্বাস নেই । সেদিনও সেটাই করছি কিন্ত কোন স্মেল পাচ্ছি না —- ঘটনা কি ? এর পর পারফিউম স্প্রে করি সেটারও কোন স্মেল পাচ্ছি না —- দৌড়ে কিচেনে গেলাম বিভিন্ন খাবার নাকের সামনে ধরেও কোন ঘ্রান পাচ্ছি না । খাবার খেতে শুরু করলাম নাহ্ খাবারের টেষ্টতো ঠিকই পাচ্ছি । এটা যখন বাসায় সবাইকে বল্লাম তখন সবাই খুব হাসাহাসি করল একদফা । আর বললো, বাহ্ বেশ মজার তো তুমি কিছুর ঘ্রান পাচ্ছ না, কিন্ত খাবারের টেষ্ট ঠিকই পাচ্ছ (খাদক হিসেবে আমার কোনো দেশীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই তাই মনে হয় সবাই একটু অবাক হলো )!!

আমিতো একবারে বোকা হয়ে গেলাম ! ঘ্রান না পেলে কি খাবারের টেষ্টও পাব না !! যাক একদিন পরেই এটাও ঠিক হয়ে গেল ।এর আগে কোভিড-১৯ তিন বার টেষ্ট করিয়েছি প্রতিবারই নেগেটিভ এসেছে। অ্যান্টিবডি টেষ্টও করিয়েছি একবার সেটাও নেগেটিভ কিন্ত কি করবো অনেকটা বাধ্য হয়েই আবারো টেষ্ট করালাম এবার এল পজেটিভ । তিনদিন ঘর থেকে বের হলাম না । শুরু হলো কোয়ারিন্টিনড জীবন । কিন্ত আমার কোন জ্বর, শর্দি ,কাশি,গলা ব্যাথা কিছু নেই । সুস্থ্য মানুষ কি ঘরবন্দী হয়ে থাকা যায় ? চার দিনের দিন আবার দিলাম টেষ্ট পরের দিন রেজাল্ট পেলাম নেগেটিভ ।

আমার খুব সন্দেহ হচ্ছে আসলেই কি আমার করোনা হয়েছিল !! আর যদি হয়েই থাকে তাহলে চারদিন পরেই নেগেটিভ রেজাল্ট এল কেন !!করোনা হোক বা না হোক এখন যে নেগেটিভ এসেছে এতে আমি অনেক খুশী, এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।

সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রতাশা।


এটা আজকে দুপুর দুইটায় তোলা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×