অনেকদিন ধরেই অনেকগুলো জিনিস খেয়াল করছি । ব্যাপারটা খুবই জটিল ।আবার খুব বেশি জটিল ও না । রাতের বেলা ঘুমাতে গেলে ঘুম আসে না । দিনের বেলা শুরুই হয় দুপুর থেকে । নিশাচর টাইপ ।এই সময় মাথায় নানা চিন্তা আসে । মাঝেমধ্যে মনে হয় জীবন তো খুব সহজেই বদলে ফেলা যায় । কাল থেকেই কিছু একটা করতে হবে । আজকে বেকার আছি তো কি হয়েছে?কালকের পর তো ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে । মাঝে মাঝে চোখ বন্ধ করেই হাস্তে থাকি মুচকি মুচকি । কি যেন মনে পড়ে ! গভীর রাতের রক্তে এক ধরনের মাদকতা ছেয়ে ধরে পুরো শরীরটাকে । হুট করে মন খারাপ হয়ে যায় । মনে হয়, ইশ!কেউ যদি থাকতো !ঘুমের মধ্যে আমার কোঁকড়ানো চুলগুলোকে ঠিক করে দেয়ার জন্য । কারও ঘ্রান নিতে নিতে ঘুম চলে আসত !আমার উপর কেউ অটুট আস্থা নিয়ে সবসময় ছায়াসঙ্গি হয়ে কাটাত । সুন্দর কেউ । এমন কোন মেয়ে যার গালের কাল তিল স্পর্শ করার জন্য হাত এমনিতেই চলে যেত । যার সৌন্দর্য দেখে গোটা রাত-দিন বিভর হয়ে থাকতাম । এমন অনেক ইচ্ছাই থাকে মনে মনে । দুঃখের বিষয় সুন্দরী সবার ভাগ্যে জোটে না । তবু কল্পনা করতে ভাল লাগে যে কেউ পাশে আছে , তার ঘ্রান পাচ্ছি , তার কোমল হাতের স্পর্শ পাচ্ছি । বাস্তবে এসবের কিছুই হয় না । আমরা সবাই কম বেশি অনুভব করতে চাই আমাদের পাশে কেউ থাকুক গভীর মমতা নিয়ে , অনেকটুকু ভালবাসা নিয়ে । সত্যি সত্যি । মাঝে মাঝে অবশ্য মন খারাপ হতে থাকে । বিরক্ত হতে হতে একসময় মনে হয় কাউকে তো দরকার নেই !একা আছি , বেশ আছি । তবু কোথায় যেন কোন গহীনে হাহাকার করতে করতে হৃদয়টা জানিয়ে দেয় ভালবাসার জন্য আমারও মন কাঁদে । এ অনুভুতি হয়ত খালি একা আমার নয় , আর অনেকের এই ভেবে রাত শেষ করি অচমকা ঘুমে ।
আলোচিত ব্লগ
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।