মা কে ভালবাসতে হলে দিবসের প্রয়োজন হয় না । নির্দিষ্ট কোন দিন বেশি করে ভালবাসবো আর বাকি দিনগুলো আমার মায়ের প্রতি আমার ভালবাসা সীমার মধ্যে থাকবে এমন তো কথা না । মায়ের জন্য আমাদের সবার ভালবাসা তো অসীম । চিন্তা করে দেখুন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ । আপনার গাল ছুঁয়ে জ্যোৎস্নার আলো খেলে যাচ্ছে ।হু হু বাতাসে আপনার সমস্ত শরীরে প্রশান্তি এসে ভর করেছে । এলো চুলে ভালবাসার মাখামাখি । অথবা সবচেয়ে আনন্দের মুহূর্ত আপনার জীবনে আসলে আপনার ঠিক যে রকম অনুভুতি হয় , খুব খব করে একবার নরম গলায় সমস্ত অনুভুতি দিয়ে 'মা' ডেকে দেখুন । সমস্ত ভাললাগা আপনি পেয়ে যাবেন এক নিমিষেই । বিশ্বাস হয় না তাই না ? আপনার মায়ের চোখের দিকে প্রতিদিন একটু খেয়াল করে দেখবেন আর ফিসফিস করে হলেও একবার বলবেন , মা , তুমি এত ভাল কেন ? মায়ার জগতে সমস্ত মায়ার সিংহভাগ তো মায়ের কাছেই । একবার চেষ্টা করেই দেখি না আমরা সবাই । শুধু মা দিবসের কর্পোরেট ভালবাসা না বলে প্রতিদিন বললে কি এমন ক্ষতি হবে ?
আলোচিত ব্লগ
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।