আমাদের সকলেরই পরিবর্তন হচ্ছে । দৈহিক , মানসিক , সামাজিক । পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেয়া খুব বড় ধরনের একটা ব্যাপার । যার যার অবস্থান থেকে তার পরিবর্তন গুলো সবসময় হাইলাইট হয় না । কিছু পরিবর্তন সূক্ষ্ম ।সাথে সাথে আচারের পরিবর্তন , মানসিকতার পরিবর্তন অথবা চিন্তাধারার পরিবর্তন কি চক্রবৃদ্ধি হারে উন্নত হচ্ছে না অবনতি হচ্ছে সে ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ বলেই মনে করি । এই সমাজে পরিবর্তন গুলো মাঝে মাঝে খুবই প্রয়োজন আবার মাঝে মনে হবে সবকিছু অপরিবর্তিত থাকলেই তো হয় ! যার যে পেশা , যার যা নেশা সে অনুযায়ী আমাদের পরিবর্তন গুলি লক্ষণীয় । একজন রিকশাওয়ালা অলস দুপুরে নির্জনে বসে হাত-পা ছেড়ে দিয়ে ঘুঘুর ডাক শুনতে থাকলে তার পরিবর্তন কি সঠিক না বেঠিক সেটা ভাবার আগেই আপনি বলে দিতে পারেন । একজন মুদি দোকানদার চায়ের কাপে খুব সাবধানে কখন কন্ডেন্সড মিল্ক কমিয়ে দিল । আপনার চায়ের স্বাদ তেঁতো হয়ে যাওয়ায় আপনি তো আর রেগে যেতে পারেন না ! রিকশাওয়ালা ৫ টাকা ভাড়া বাড়িয়ে চাইল বলে তো আপনি আর রেগে যেতে পারেন না । অথচ আপনার রাগের পরিমাণ এইসব নিচু (!) শ্রেণীর মানুষদের উপর সমানুপাতিক হারে বাড়বে । যিনি চাকরিজীবী তিনি অফিসের বসের সাথে নীতি কথা শোনাতে পারবেন না । তিনি নীতি কথা শোনাবেন তার অধস্তন কারও সাথে নয়ত সন্ধ্যায় বাসায় ফিরে সেই রাগ গিয়ে পড়বে তার পরিবারের উপরে । হয়ত এইখানে তিনি আর নৈতিক থাকলেন না । আপনি পাঁচ তারকা হোটেল এর মালিক হলে আপনার কাছে দেশের বাকি সব বস্তির মত লাগতেই পারে । কিন্তু দেশ কে পাঁচ তারকা বানাতে পাঁচ তারা দেয়া হোটেল বানাইলেই কি চলবে ? আপনি শিক্ষক । চাইলেই ধুমধাম করে ছাত্রের খাতা কেটে দিয়ে স্বস্তি পেতে পারেন । অথবা চাইলেই জগাখিচুড়িকে বিরয়ানীর নাম্বার দিয়ে হাইস্কেলে সেট করতে পারেন । আপনার পরিবর্তন ছাত্রের পরিবর্তন কতটুক আনবে সে ব্যাপারে কি ভেবেছেন কখনো ?আপনি কোন কাজ করেন না । কার ভাল কথার আগেও নেই পিছেও নেই । সাধু - সন্ন্যাসীদের লেভেলে চলে গেছেন ভাবছেন ? কিছু না করে চুপচাপ বসে থাকার পরিবর্তন সমাজের দরকার নেই । অথবা অতি উৎসাহী কারো সমাজে দরকার আছে কিনা কে জানে ? সব ধরনের লোকদের সব ধরনের পরিবর্তন কখনই কি আসবেনা? যিনি মূল্যবোধ কেয়ার করেন না তিনি মূল্যবোধ শিখলেন অন্ন কারো কাছে । যিনি অনৈতিক তিনি না হয় একদিন নৈতিকতাকে মূল্য দিয়ে দেখলেন কাজে লাগে কিনা ! যিনি অশিক্ষিত তিনি না হয় কারো কাছে শিক্ষার আগ্রহ দেখালেন । যিনি শিক্ষিত তিনি না হয় কাউকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিলেন । যিনি ট্রাফিক তিনি সময়ের সাথে ট্রাফিক নিয়ম-কানুন গুলি নিজেও মেনে চললেন । সাধারণ মানুষগুলো ও ট্রাফিক নিয়মের আওতায় নিজেকে নিয়ে এলেন । এইসব পরিবর্তন তো সামাজিক , মানসিক সব ধরনেরই । আর দৈহিক ? নিজেকে সংবরণ করুন , নিজের পারসোনালিটি মেনে চলার চেষ্টাটুকু করুন । মানুষকে সম্মান করুন । সবাইকে সবার স্থানের যথাযথ মর্যাদা দিন । নিজের শরিরের শান্তি মানসিক শান্তির সাথেই সংযুক্ত । আপনি বদলান না একটাদিন ? দেখবেন পরিবর্তন উন্নতি নিয়েই আসবে এইমতে । অবনতি যাবে সিন্ধু মহাসাগরে ডুব দিয়ে আত্মহত্যা করতে । পরিবর্তন আসতে সমস্যা নেই এভাবেই।
আলোচিত ব্লগ
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।