""তাহার সাথে আমার সম্পর্ক আকস্মিক না,তথাপি তাহারে যেন কেন মনে টানিতে পারলুম না,ইহা আমার বোধগম্য হইলো না।""
_____ বানীতে- (সম্ভবত আমি)
যাহাই হউক- আমি জানি না অন্যদের মধ্যে বিদ্যমান কিনা? আসলেই এতদিন ধরে যা দেখে আসছি,করে আসছি,এমঙ্কি যার কারনে অন্নেক্ক বকাবকি,অবজ্ঞা,মাঝে মাঝে মারও খেতে হয়েছে,সাফল্যও হয়ত এসেছে কিছু। কিন্তু আমি শালা অদ্যবধি তাহা সম্পর্কে উদাসীন।।
ইহা আবার ঠিক অপ্রিয়ও না।অভ্যাসের কারনে তাহার সম্পর্কে তেমন তিক্ততা আসে নি।।
তবে হ্যাঁ মাঝে মাঝে একটা নির্দিষ্ট সময় পর পর ইহা জীবনে বৈচিত্র এনেছে, মাঝে মাঝে নতুনত্বের স্বাদও দিয়েছে।তাই তুমি আমার জীবনে অমূলক নও সত্য।প্রায়ই ভাবি আমার মত সবাই তোমার প্রতি খুব রূঢ,অনমনীয় , খুবই খারাপ লাগে তখন,তোমাকে স্থান দিতে ইচ্ছা হয় তখন।কিন্তু আমি অবাক বিস্নয়ে লক্ষ করি তোমাকে ভাল না বাসলেও তোমাতে সফলতার নিমিত্তে তাহাদের হৃদয় নিংড়ানো কার্যাবলি, ধারনাটা ঝাপ্সা হয়ে উঠে তখন।কিন্তু আমার তো তোমার কিংবা অইসব মানুষদের কাতারে শামিল হওয়ার বিরাম নাই।যাক, এত্তসব গ্যাজানোর বলে ফেলি..............."" ওহে পরীক্ষা(Exam) আমার মস্তিস্কের উদারপন্থী কোটরে তুমি অবাঞ্ছিত,আমি তোমাতে নাই।""
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


