আবির্ভাব (কবিতা গোত্রীয়)
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্তসারশুন্যতা জেঁকে ধরে আমায় অনুক্ষণ।।সৃজনশীলতা পাঠ্যাভাসের বাইরের বিষয়।তবু দুঃসাহস জাগে বুকে সৎসাহসের লেশ নিয়ে।এভাবেই চলে যায়।ভাল লাগলে-মনে পড়লে-সময় থাকলেই শুধুমাত্র গুতাই।অস্বাভাবিক ব্যস্ত আমি।সময়কে সময় দেয়ার সময়ও আমার নাই।!!!
(ইহা অনর্থক ক্যাচাল, নিচে দেখেন)।
তব ছাড়িয়া বিদগ্ধ এ আত্মা
গ্রাস করেছে অপরিসীম শূন্যতা
স্পষ্টতই ঘিরে রয়েছে অবসাদ
ত্বরিত হচ্ছে হিয়ার ক্লান্তি বিবাদ।
স্তিমিত হয়ে আসছে অতিমানবিকতা__
_____ অসহায় আত্মসমর্পণ!
ক্রমে-ভিড়ছে নস্টালজিক সত্ত্বার পদচারণ।।
বিষণ্ণ হৃদয় যুঝে একা নিদারুণ
কোথাও আনন্দ আভা,কোথাও বা করুণ।
তবু-তবু খুজে ফিরছি শুভ্র স্মৃতিময়তা।
পদস্খলনের আর্তচিৎকার - বিবর্ণ হৃদয়
নির্জীব হাহাকার আর ম্যাসাকার আলয়।।
জগত সুকঠিন_ অভাবনীয় ভাবনার মেলা
অহর্নিশ উপহাস কিংবা ঝাঁঝ মিশ্রিত অবহেলা,
এলোমেলো হয়ে যায় সাজানো কথামালা
অর্থহীন করে রাখে অসম্পাদিত-অনাশ্রিত কল্পকথা।।
আমাকে বিচলিত করেই বুঝি তোর প্রসন্নতা
পরিশ্রান্ত আমি,তবে ক্ষান্ত দে এইবেলা।
আহাজারি নয়,নহে আকুলতা __
এ এক অনাশ্চার্য চিন্তাশীলতা
প্রবর্তন করে ক্রমিক সমাণুতা।
... ... ... ... ...
আমি খুজে ফিরছি শুভময়তা,সৃজিব সপ্নময়তা
প্রকট হবেই হবে - কালের স্নিগ্ধতা,
প্ররোচিত কল্পিক হৃদয়ে ভাসে ফিনিক্স-বারতা
পিছুটান এই নিল বুঝি সকল বামাবর্তীতা।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন