প্রার্থিত প্রত্যাবর্তন
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেসব নাকি আর কেউ মনে রাখে না
মহাকালের ইন্দ্রজালে জড়ানো-
সেই সোনালী অতীত -হারানো স্মৃতি,
আচ্ছা অতীত এত রঙিন হয় কেনো?অতীত রঙিন হতে পারে!!__
অস্ফুট অভিব্যাক্তি ফুটিয়ে
নিরুত্তর তুমি আজ,
সত্যিই কি তুমি ভুলে গেছো সব!!
সেইসব মায়ামোহতা,অকৃত্রিম স্নিগ্ধতায় ভরা
আমাদের পাশাপাশি থাকার ছেলেবেলা।
অনিমেষ শুভ্রতায় ছড়ানো দিনক্ষণ
বিস্মৃতি হয়ে গেল তোমাতে বিলক্ষণ!মনে পড়ে-আমাদের অনিঃশেষ গলাগলি,
ভালবাসার কী স্বচ্ছ অবিরাম মাখামাখি!!
যেন থরে-বিথরে সাজিয়ে রাখা এক পাণ্ডুলিপি
সত্যিই __ ভুলে থাকতে পারবে তুমি?তোমার প্রথম প্রত্যাবর্তনের নিশুতিতে
পণ করেছিলাম বুকে হাত রেখে
আষ্টেপৃষ্টে সদা জড়িয়ে রাখব তোমাকে।
তবু তোমার দ্বিতীয় প্রস্থান!
আমি রুখতে পারি নি-
তোমাকে আটকানোর পাথেয় ছিল না আমার
কি করবো বল-আমি এক যাযাবর
আবেগ বিবর্জিত হয়ে যাই বারংবার।সময় বড়ই অসময়,বড্ড বেরসিক
মাঝে মাঝে ভালবাসাহীন করে তোলে আমাকে।
অতঃপর এক উন্মাতাল পরিভ্রমণ শেষে
অতীত ঝাঁকুনি দিয়ে উঠে অগোচরে,
একেকটা স্মৃতি ঝাঁঝরা করে দেয় আমাকে
অস্ফুট আর্তচিৎকারে মন তোমাকে খোঁজে।
জানো,এখনো কতটা আত্মবিশ্বাস নিয়ে আমি
তোমার পুনঃপ্রত্যাবর্তনের স্বপ্ন বুনি।
আমার প্রতিটা যাযাবর সত্ত্বার মৃত্যুতে
শত কোটি প্রেম দেবতার কসম খেয়ে বলি
কতটা..... -ভালবাসি তোমায় আমি,
এইবার তবে ফিরে আসো পাগলি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুন