প্রতিক্রিয়াশীল
০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার যৌগিক ভাষাবোধ আমাকে ঘুমকাতুরে করে তোলে,
তবু তোমার অকৃত্রিম আহ্বানে আমি প্রতিক্রিয়াশীল হতে পারি
দ্বিধাহীনভাবে নিরন্তর-
তোমাতে মগ্ন হতে পারি নিরলস।
প্রিয়তমা আমার দূরে দূরে থাকা
দূর থেকে ভালবাসা,
অস্পৃশ্য-স্বার্থপর হতে পারে কিছুটা
কিন্তু তোমাকে কাছে পাবার আকুলতা,
আমার বিদ্যুতায়িত শিহরণ-
অবলীলায় স্থিরবিদ্যুৎ হয়ে যায় তোমার আবির্ভাবে।
তবু তোমার আবির্ভাব-উত্থান ঘটুক নিয়ত
আমাকে নিশ্চল করা দিক তোমার উপস্থিতি।তোমার নিগূঢ় ভাষাতত্ত্ব-
আমাকে আরও ক্লান্ত করে তুলুক
তোমার আবেশ ছড়ানো কথামালা
আমাকে আচ্ছন্ন করে রাখুক,দিকভ্রান্ত করে দিক তোমাতে।
তোমার আকুতি ভরা পরিহাসে
আমি প্রতিক্রিয়াশীল হব অনায়সে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন