যারা পুলিশকে তুচ্ছ বা ঘৃনা করছেন তাদের বলছি..ধরে নিন পুলিশ ঘোষনা দিল যে আগামী ১ ঘন্টা তারা থানা থেকে বের হবে না। ঐ ১ ঘন্টার ভেতরে কোন রকম অঘঠন ঘটলে কোন মামলা বা জিডি হবে না । তাহলে কি বলতে পারেন আমাকে, ঐ ১ ঘন্টায় ভেতরে কি কি করা সম্ভব...???
শুধু কয়েকটা প্রশ্ন করব আপনাদের কাছে -
১। আপনাদের নিরাপত্তা কে দেবে ?
২। কোন ব্যাংক ডাকাতি হলে দায়ভার কে নেবে? ঐ ব্যাংকে যদি আপনার একাউন্ট থাকে তাহলে তো কথাই নেই।
৩।আপনার চোখের সামনে আপনার পরিবারকে খুন করলে, বিচারের নিশ্চয়তা কে দেবে?
৪। কোন মেয়ে ধর্ষন হলে তার কি হবে?
৫। গুরুত্বপুর্ন ব্যাক্তিত্বকে খুন করলে সেটার কি হবে?
৬। মানুষের জান মালের নিশ্চয়তা কে দেবে?
৭। রাস্তার দাদারা দাদাগিরি দেখালে আপনার কন্যাকে/বোনকে কিভাবে রক্ষা করবেন?
৮। গুরুত্বপুর্ন স্থাপনাগুলো যদি ভেঙ্গে ফেলে যা একটি দেশের সাহিত্য-কবিতা ঐতিহ্য বহন করে তবে দায়িত্ব কে নেবে?
৯। আপনি যখন ঈদ আনন্দে বাড়ি যাচ্ছেন সারা রাত দিন জেগে আপনার জন্য রাস্তা-টাকে যানজটমুক্ত কে করে দেয় বলতে পারেন...??
এবং সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় যেটা তা হল
**** দেশের সার্বভৌমত্ব তথা সমাজের নিরাপত্তা কে দেবে...??
আজ পুলিশ তাদের ভাঙ্গা পিকআপ ভ্যান এ করে রাস্তায় রাস্তায় ঘোরে বলেই আপনি রাস্তার মোড়ে বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে পারেন। চা - এর ফাকে গল্পের বুলি ওড়াতে পারেন। পুলিশের ভাঙ্গা পিকআপ দুর থেকে দেখেই আজ দুর্বৃত্তরা আপনার কাছে এসে আপনার ক্ষতি করতে পারে না। মেয়েরা এতো শর্টস পড়ে তারপরও তারা ইভটিজিং থেকে রক্ষা পায় পুলিশ যদি সামনে থাকে। মনে রাখবেন যতক্ষন আপনি কোন কিছুতে না জড়াবেন ততক্ষন পুলিশ এসে আপনাকে বিরক্ত করবে না। আমি বাইকে চলাফেরা করি কিন্তু দুই-এক জায়গা ব্যাতিত আমাকে আমার বাবার পরিচয় দিতে হয় নি কোথাও। কারন কি জানেন, ভদ্র ব্যাবহার। তারা যখন দাড়াতে বলে সাথে সাথে দাড়িয়ে যাই, চেক করে,বাইকের কাগজ দেখে এবং ছেড়ে দেয়। কারন আমার বাবা আমাকে শিখিয়েছেন, একজন পুলিশ ডিউটি করে ১৫ থেকে ১৭ ঘন্টা। মাঝে মাঝে ২৪ ঘন্টারও বেশী। তাই অফিসারের মন মেজাজ কখনই ভাল থাকবে না। কিন্তু আমি যেন তার সাথে ভদ্র ব্যাবহার করি যাতে ঐ অফিসার আমার বাবাকে বলতে না পারে যে আপনার ছেলে খারাপ আচরন করেছে। আমার বাবা আমাকে সাফ বলেছেন, আমি যেন কোন অফিসারের সাথে কোনরকম বাজে ব্যাবহার না করি। আমার বাবার র্যাংক হচ্ছে " সিনিয়র পুলিশ সুপার " তারপরও তিনি একথা বলেন। আমি তাকে শ্রদ্ধা জানাই।
শেষ প্রশ্ন সকলের কাছে -
বলতে পারেন একজন কনস্টেবলের বেতন কত....?? আমার জানা মতে ৫২০০ টাকা তাও কেটেকুটে ৪৮৯৫টাকা পায় ( তবে সামান্য ১০০-২০০ টাকার ভুল হতে পারে ) তাতেও কয়েক পয়সা কম । এই টাকা আপনাদের বৌ বা বোন বা গার্লফ্রেন্ড এর শপিং এর একদিনের এক ঘন্টার খরচ আর আমার মত ছেলেদের ১০ দিনের খরচ।
এই টাকা দিয়ে আপনি ঢাকার বুকে সংসার চালাতে পারবেন..????এত কষ্ট করে সংসার চালানোর পরও যদি পুলিশ তার প্রাপ্য সম্মানটুকু না পায় তাহলে এর চেয়ে দু:খজনক আর কিছু হতে পারে না।
দু:খিত , একটু বেশী বলে ফেললাম। ক্ষমা করবেন। আমি পুলিশের ছেলে। বিসিএস দিয়ে বাবার মত অফিসার হতে চাই। প্রতিবার প্রিলিতে টিকেছি। কিন্তু লিখিত পরীক্ষায় উর্ত্তীর্ন হতে পারিনি। কিন্তু তারপরেও ক্ষমা চাচ্ছি। কারন, আমি পুলিশের ছেলে। এটার গৌরব আমার সারাজীবন থাকবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


