এখনো যে আছো তুমি নি:শ্বাসে জড়িয়ে...
বিষ্নু পথে পা বাড়িয়ে দিলে আমায় সরিয়ে...
লাল সেই গোলাপ-সাদা আমার সত্য প্রলাপ..
বুঝতে তুমি চাওনি বা বুঝতে তো পারনি..
কখনো তো ভেবে তুমি বুঝনি আমায়..
তোমার সব স্মৃতি আজো তবু আমায় কাদাঁয়...
তোমার স্পর্শ আজ আবার আমায় জাগায়..
কেন মিশে আছো আজো তুমি আমার স্বপ্নে...
ছায়া হয়ে পাশে থাকো আমি হারিয়ে যাই..
বিবর্ণ সময়ের কোন না জানা ঠিকানায়..
আমি ছুয়ে দেখতে চাই...আমি হারিয়ে যাই...
আকাশের অন্ধকারে যে স্বপ্ন খেলা করে..
সেইখানে আজো স্বপ্নেতে আছো..
সেই সীমানাতে আমি কেন চোখ ঢেকে রাখি..
আলোর বিপরীতে নিজেকে লুকিয়ে রাখি..
অন্ধকারে আমি অন্য জগতের ঘোরে..
পৃথিবীর বুকে তোমার নীল জোছনা ঝরে..
এই ঘন মেঘ আকাশে কেন তোমায় দেখতে পাই..
এই রাতের আধারে কেন তোমায় খুজে পাই..
স্বপ্নের মাঝে কেন দাড়িয়ে আছো কত কল্পনা..
ধীর আমারই চোখে কত ভালবাসা ভাললাগা..
যন্ত্রনা বুকে আজো এই বেচেঁ থাকা..
আমার এই স্বপ্ন আজো হাতছানি দেয়..
আধারে একা আমি মহাশুণ্যে একা..
শুণ্য চোখে চারিদিকে গাড় অন্ধকার..
আমি ছুয়ে দেখতে চাই...আমি হারিয়ে যাই...
চলে যাবার আগে একটিবার..দেখে যেতে চাই তোমায়...
একফোটা অশ্রু আজো জমে কিনা..তোমার ঔ চোখে..
যতই আড়াল কর মুখটাকে..আমিতো শুনতে পাই কান্না তোমার...
যেন অশান্ত এক মহাসাগর..আগলে রাখ ঔ বুকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



