somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিংহ রাশি

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক বিচিত্রা 'রাশিফল' থেকে সংগৃহিতো।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
আমার কাছে মনে হয়েছে এখানে গুনগুলোকেই বেশী ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সবগুনগুলো অথবা সবদোষগুলোই যে পুরোপুরি মিলে যাবে এমনটা কখনোই নয়! আর রাশিফল বিশ্বাস করাটা একান্তই ব্যাক্তিগত ব্যাপার।
************************************************

এদের অধিপতি গ্রহ সূর্য। সারা পৃথিবী হাতের মুঠোয় নেবার সামর্থ্য আছে। এদের দ্বারা বিশাল, মহৎ কাজ হওয়া সম্ভব। এরা চাইলে অনেক বড় কিছু হতে পারে। এদের কাছে কিছুই অসম্ভব নয়। এরা প্রকৃতিগতভাবেই নেতা। এদের আছে প্রচন্ড কর্মদক্ষতা এবং দক্ষতা। এরা অন্যদের হাতে কর্তৃত্ব-দায়িত্ব তুলে দিতে ভয় পায় না। এরা অন্যদের প্রতি সংবেদনশীল। এরা অত্যন্ত দয়ালু। অন্যদের সমর্থন সহানুভূতি পেলে নিজের কল্পনাশক্তি কাজে লাগাতে উৎসাহী হয়। তবে অহংকার এদের পতনের কারন।

এরা অতিরঞ্জন আর তোষামোদ ভালবাসে। তোষামোদকারীদের এরা সুবিধা দেয়। পক্ষপাতের দায়ে দুষ্ট হয়। এদের আছে উচ্চকাঙ্খা। এরা দানশীল এবং উদার। এরা বিশ্বাসী, এদের উপর আস্থা রাখা যায়। এরাব বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দ স্ফূর্তি ভালোবাসে। এরা পূর্ন আন্তরিকতার সাথে কাজে হাত দেয়। কোনো কাজে নেমে পিছিয়ে পড়া এদের স্বভাবে নেই। এরা আসরের মধ্যমনি হতে ভালোবাসে। এরা শিল্পকলা এবং খেলাধুলা পছন্দ করে। জন্মগতো গুনাবলীগুলো এদের একগুয়ে করে তোলে। তার মধ্যেও এদের আছে নেতৃত্ব দেয়ার জাদুকরী ক্ষমতা।

সফলতার জন্য জ্ঞানী লোকদের কাছ থেকে পরামর্শ গ্রহন করতে হবে এদের। সব সময় মনে রাখতে হবে ক্ষমতার মোহ এদের যেনো অসৎ, দুর্নীতিবাজ, একনায়ক না করে। বিষ্ময়কর ভাবে এদের কেউ কেউ গভীর বিষন্নতায় ভোগে। হতোদ্যম অবস্থা থেকে বেড়িয়ে আসার জন্য কাজে ডুবে যাওয়াটাই একমাত্র সমাধান। একাকীত্বের বেড়াজাল ডিঙিয়ে এদের সামাজিক এবং কর্মতৎপর হতে হবে।

এরা অতিমাত্রায় আত্ববিশ্বাসী, অহংকারী, দাম্ভিক এবং কর্তত্বকামী হয়ে যেতে পারে। এসব কারণে এদের অধীনস্থরা বিদ্রোহ করতে পারে। কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এদের মধ্যকার মানবিক গুনগুলোকে কাজে লাগাতে হবে।

বিপরীত লিঙ্গের জাতকের বিষয়ে এদের রয়েছে প্রচন্ড আবেগ। প্রেম, ভালোবাসায় এরা দক্ষতাপূর্ণ। বিপরীত লিঙ্গকে আকর্ষন করার দারুন ক্ষমতা রয়েছে এদের। তবে চারোপাশের মানুষগুলোর ভাবাবেগ নিয় খেলা করাটা ঠিক হবেনা। এরা চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই জুয়া, ফাটকা ব্যবসা, লাভের আশায় ঝুঁকি নেয়া থেকে এদের বিরত থাকই ভালো। এরা সাধারণত সম্পদশালী এবং সফল হবে। তবে সম্পদশালী হওয়ার জন্য অত্যাধিক প্রচেষ্টা এদের জন্য কাল হতে পারে।

বন্ধু হিসেবে এরা উৎকৃষ্ট, অনুগত, বিশ্বাসী, দয়ালু এবং উদার। উষ্ণতা এবং আন্তরিকতা এদেরকে কখনোই বন্ধুহীন করবে না। আদর্শবাদ, অহংকার, কল্পনাপ্রবনতা বন্ধুদেরকে আকর্ষন করবে।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×