somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বলতে পারলাম না গ্রামীনফোন ভালো ‍না! তুলনা করলে আমার কাছে মনে হয় যে গ্রামীনফোনই সেরা. . .

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিভার্সিটি এড়িয়ার ভেতরে ওদের নেটওয়ার্ক খুবই বাজে ছিলো!! অনেকবার কমপ্লেইন করেছিলাম, লাভ হয়নাই। প্রতিবারই ফোন করে বলতো আমাদের কাজ চলছে, আমাদেরকে একটু সময় দিন স্যার. . আমি টানা আড়াই বছর বাংলালিংক ব্যাবহার করেছিলাম. . .
পরে ঘোষনা দিয়ে বাংলালিংকটা বন্ধ করলাম। ওদের কাছে ফোন করে বলেছিলাম যদি আপনাদের নেটওয়ার্কের উন্নতি হয় আমাকে এই (একটা নাম্বার দিয়ে) ফোন দিবেন। সেদিন সন্ধ্যায় আমার ঐ নাম্বারে ফোন করে আবারো কিছুক্ষন গেজালো। আমি বললাম, আপনারা আপনাদের নেটওয়ার্কের উন্নতি করেন আমি আবারো বাংলালিংক ব্যাবহার করবো। আড়াই বছর একটা নাম্বার ব্যাবহার করার পর তা পরিবর্তন করাটা যে কতটা কষ্টের এবং কতটা যন্ত্রনায় থাকলে এমন ইচ্ছে হয় তা আমি তখন বুঝেছিলাম। আমার প্রয়োজন ছিলো ভালো নেটওয়ার্ক। যেখানে কল ড্রপ হবে শ'তে একটা।

প্রায় বছর খানেক গ্রামীনের এক্সপ্লোর ব্যাবহার করছি। এখন পর্যন্ত গ্রামীন টু গ্রামীন কলড্রপ হয়নি অকেশন ছাড়া। তবে এখনো মাঝে মাঝে বাংলালিংকে ফোন দিলে ঠাস করে লাইন কেটে যায়! কাছের বন্ধুদের সবার নাম্বারই বাংলালিংক, ওদেরকে অপারেটর চেনজ করতে বলি। কিন্তু এফএনএফ বড়ো একটা ফ্যাক্ট, আর নাম্বারের বিস্তারেরও একটা ব্যাপার আছে।

গ্রামীন থেকে অন্য অপারেটরে এফএনএফ করা যায়না, এটা নিয়ে শুরুতে একটু খুতখুতানি ছিলো, তবে এখন কার কার সাথে এফএনএফ করা আছে, কোন কোন অফার চলছে, কখন পিক আর কখন অফপিক, কোনো খোজঁখবরই জানিনা। সেদিন বিল দিতে গিয়ে দোকানদার বলেছিলো গ্রামীনের নতুন অফারটা শুনেছেন? না, অফার-টফারের খোঁজ তেমন রাখা হয়না! এইসব অফার-টফার হচ্ছে টিন এজারদের জন্য। এখন আর টিনএজার নাই! হা হা হা, লোকটাও মুচকি হাসে. .

------------------------------------------------------------------------------
গ্রামীনফোনের ইন্টারনেট ব্যাবহার করেছি ছয়মাস। প্রথম চার মাস তেমন কোনো ঝামেলাই হয়নি, তবে শেষের দুইমাস একটু ঝামেলা করেছিলো, তাই ওদের ইন্টারনেট সার্ভিসটা আর গ্রহন করলাম না। ব্রডব্যান্ড নিয়ে নিলাম। শুনেছিলাম কিছু এলাকায় এখন তাদের নেটসার্ভিসের অবস্থা আগের চেয়েও বাজে। কারণ হিসেবে বলা যায় ইউজারদের সংখ্যা অনেক বেড়ে গেছে।
-------------------------------------------------------------------------
গ্রামীণফোনের বেশকিছু এডও আমার কাছে ভালোলেগেছিলো। আর আমার জানামতে ওদের কাষ্টমার কেয়ার সার্ভিসটাও তুলনামুলকভাবে ভালো। তাই যারা মানতে রাজী নন যে গ্রামীনফোনই সেরা তাদেরকে কখনোই জোর করবোনা, কেনোনা সবারই নিজস্ব মতামত রয়েছে। তবে একটা কথা বলবো, একমুখাপেক্ষী হওয়া উচিৎ নয়, যা কিছু ভালো তা গ্রহন করা উচিৎ এবং সবকিছুরই ভালো খারাপ দিক থাকে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৫
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×