একটি রূপ বদলে দিতে পারে শতরূপ
কতোশতো রহস্যের বেড়াজাল-
ছিন্ন করে ছিনিয়ে আনে সমুদ্রের কালো জল।
খর্ব ধুসর কালো, সিড়ি বেঁয়ে উঠে আসে ধীরে;
দক্ষ ক্যামেরাম্যন রহস্যভেদ করে, নীচ হতে উপরে।
ফুটে উঠে স্পষ্ট ছবি-
জীর্ণশীর্ণ একটা কাঁচা চলচিত্র।
চকচকে পরিচালকের চোখে-
ভর করে মরিচিকার জনপ্রিয়তা;
বরণ করে নিচ্ছে প্রিয় একজন।
খোলসের পর খোলস পড়ে একটা-
আঘাত আর কংক্রিটের দেয়া পুরস্কারে
পাথরের দেয়াল ভেঙে পড়তে চায়।
একটি রূপ বদলে দিতে পারে শতোরূপ
কতোশতো রহস্যের বেড়াজাল-
ছিন্ন করে ছিনিয়ে আনে সমুদ্রের কালো জল।
সূচনা হয় নতুন অধ্যায়ের. . .
পরিচ্ছেদের পর পরিচ্ছেদ সাজায় আবার।
ব্যাবচ্ছেদের ঘোলাটে সুত্রে পরিচালকের তৃষ্ণার্ত চোখ
স্বপ্ন খুঁজে ফেরে।
-----------------------------------------------------------
সেপ্টেম্বর ২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



