ক্রিকেট আমাদের হৃদয়ে, ক্রিকেট আমাদের চেতনায়, ক্রিকেট আমাদের সৌন্দর্যে ঐতিহ্যে। মাতৃভূমির হৃদয় থেকে শত শত মাইল দূরদেশে আমাদের বাস, যেখানে ক্রিকেট কি জিনিস তা বুঝে না ৯৯% মানুষ। যখন আমাদের প্রিয় খেলা হিসাবে ক্রিকেটের নাম বলি, তখন নাকবোচা জাপানিজগুলো বিশ্ময়ে অভিভূত হয়, এটা আবার কোন খেলা! তবুও এই জাপানে ক্রিকেট নিয়ে আমাদের উৎসাহের শেষ নেই।
টোকিওর খুব কাছেই সাইতামা বিশ্ববিদ্যালয়ে আমরা কজন ক্রিকেট পাগল ছুটির দিন এলেই ব্যট বল নিয়ে মাঠে ছুটি, জাপানিজদের বেসবল খেলার মাঠের কোনায় একটু জায়গা বের করে হাত ঘুরাই! বিশ্মিত জাপানিজ চোখগুলো তাদের প্রেকটিস বাদ দিয়ে আড়চোখে আমাদের খেলা দেখে।
প্রেকটিসের ফাঁকে আমাদের ক্রিকেটাররা
প্রায় প্রতিবছর এই সিজনে আমরা শ্রীলংকার সাথে ক্রিকেট ম্যচ খেলি যারা আামাদের প্রধান প্রতিপক্ষ! বাংলাদেশ বনাম শ্রীলংকার চরম উত্তেজনার ঐসব ম্যচে আমরা বরাবরই বিশাল ব্যবধানে জয়ী হই! আর ইন্ডিয়া পাকিস্থান তো আমাদের কাছে পাত্তাই পায় না!
কিন্তু গতবছরটা আমাদের জন্য ছিল খুবই খারাপ। প্রতিবছর হারতে হারতে প্রতিষোধ নেয়ার জন্য মরিয়া ছিল শ্রীলংকানরা। আমাদের অজান্তেই তারা সমগ্র জাপান থেকে ভালো ভালো শ্রীলংকান ক্রিকেটারদের জড়ো করে আর আমরা শুধুই সাইতামা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ক্রিকেটাররা মুখোমুখি হই শক্তিশালী এক শ্রীলংকার বিরুদ্ধে। ফলাফল যা হবার তাই হলো, গোহারা হারতে হয়েছিল আমাদেরকে
তাই এইবছর ক্রিকেট সিজনের শুরু থেকেই আমরা ঘরোয়া ক্রিকেট চালিয়া যাচ্ছি। তারাই ধারাবাহিকতায় আমরা আগামী ৩রা অক্টোবর থেকে আয়োজন করতে যাচ্ছি একটি ঘরোয়া T-২০ ক্রিকেট টূর্নামেন্ট-সাইতামা প্রিমিায়ার লীগ। আমাদের অতি প্রিয় ক্রিকেট অনুরাগী ফারুক ভাই এবং সিরাজী ভাই নিলাম এবং আতাতের মাধ্যমে ইতিমধ্যেই তাদের দল গুছিয়ে নিয়েছেন। আজকেই হয়ে গেল আমাদের সাইতামা প্রিমিয়ার লীগের ট্রফি উম্মোচন অনুস্ঠান।
ট্রফি উম্মোচন অনুস্ঠানে দুই দলের কর্নধার ফারুক ভাই ও সিরাজী ভাই
তিন ম্যাচের এই সিরিজের ফাইনাল অনুস্ঠিত হবে আগামী ১১ই অক্টোবর। বিপুলসংখ্যক ক্রিকেট অনুরাগী এবং ক্রিকেটজ্ঞানহীন অসংখ্য জাপানিজ এই ফাইনাল খেলা উপভোগ করবে বলে মনে করা হচ্ছে। ম্যন অফ দ্য ম্যচ এবং ম্যন অফ দ্য সিরিজের জন্য রয়েছে টোকিও-ঢাকা-টোকিও বিমান টিকেট (যদি স্পন্সর পাওয়া যায়)। এছাড়াও ফাইনালের সকল দর্শক এবং খেলোয়ারদের জন্য বিশাল এক ভুড়িভোজের ব্যবস্থাও থাকছে।
এখন থেকে এই সাইতামা প্রিমিায়ার লীগ প্রতিবছরই আয়োজন করার কথাও ভাবছেন আয়োজকরা।
পরিশেষে সবাইকে ফাইনাল খেলা দেখতে সাইতামা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আমন্ত্রন রইল।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


