কান দিয়ে শোনা, মন দিয়ে শোনা
০৫ ই নভেম্বর, ২০০৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জাগ্রত সত্ত্বায়
শব্দেরা ছুটে বেড়ায়।
প্রতিনিয়ত শব্দ শুনি,
হাজার রকমের শব্দ।
কান পাতলেই শুনি-
শিশুর কান্না,
মানুষের চীৎকার,
মিছিলের আওয়াজ
আর নেতাদের গলাবাজি।
আরও শুনি শব্দেরা
মিছিল করে-
করে হৈ চৈ, দেয় শ্ল্লোগান,
উন্মত্ত পিকেটার
ভাঙ্গে ব্যারিকেড।
ছোঁড়ে টিয়ার-সেল, রাবার-বুলেট,
মারে দুমদাম ইট পাটকেল,
হয় গাড়ী ভাঙ্গচূড়,
ফোটে তাজা বোমা আর ককটেল।
কান পাতলেই শুনি-
গাড়ীর বিরক্তিকর হর্ণ,
ফেরিওয়ালার ডাক-
সাধে পপকর্ণ, গোলাপ, বেলী
আর কদমের আঁটি।
হাতে গুঁজে দেয় ফুলের মালা-
কিশোরীর চোখে মুখে আকুতি
মাত্র দশটি টাকা।
আমার জাগ্রত সত্ত্বায়
শব্দেরা ছুটে বেড়ায়।
প্রতিনিয়ত শব্দ শুনি,
হাজার রকমের শব্দ।
শব্দ শুধু শব্দ হয়ে
বাজে আমার কানে,
তোমার কথা ইচ্ছে হলেও
হয়না শোনা মন পেতে।
এখন থেকে তোমার কথাই
শুনবো আমি মন দিয়ে-
শব্দ যতই আসুক কানে তেড়ে ফুড়ে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন