somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরের আলোয় দেখেছি যারে - ৫

০৭ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তরের আলোয় দেখেছি যারে - ৫

কতদিন ভোরের ঝলমলে সোনালী সূর্যটা দেখিনা, কতদিন সকালের নরম আলোয় আঁকাবাঁকা ছায়াঘেরা রাস্তা ধরে হেঁটে যাওয়া হয়না, কতদিন বুক ভরে নেয়া হয়না ভোরের সজীব বাতাস। এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরের দ্রুতলয়ের জীবনের সাথে তাল মেলাতে কতকিছুইতো হারিয়ে গেল জীবন থেকে। কত ছোট ছোট সুখের প্রহর হাত গলে বেরিয়ে গেল অচিন দেশের অচিন মানুষের ভীড়ে। কত আনন্দধারা ফাঁকি দিয়ে গড়িয়ে গেল অজানা কোন মোহনায়। যা হারিয়ে গেল, যা পাওয়া হলোনা একান্ত নিজের করে- সেইসব না পাওয়ার কষ্ট অনেক সময় মাথা চাড়া দিয়ে ওঠে, প্রবল অভিমানে এলোমেলো করে দেয় হৃদপিন্ডের সরল জমিন।

জীবনে কত অজস্র মানুষের সাথে কথা বলা হলো। কত মানবিক হৃদয়ের সাথে হলো হৃদয়ের আদান প্রদান। মনের ভাঙ্গন, মনের বাঁধন, মনের মেলামেশা হলো কতবার কতজনের সাথে। কোথায় হারিয়ে গেল আজ তারা? স্থীরতা আসতে না আসতেই এক এক করে যে যার মত বেছে নিল নিজেদের পথ। আমি শুধু লক্ষ্যহীন গন্তব্যে নির্বিকার দাঁড়িয়ে দেখলাম সকলের প্রস্থান। কত প্রিয়তম বন্ধু-স্বজন চোখে জল আর মুখে হাসি নিয়ে চলে গেল আমার এই জীর্ণ জীবনের ধারাপাত থেকে, তার কোন হিসেব নেই। হিসেব রাখতে মন চায়নি কখনো। এইসব বিদায়বেলায়, এভাবে অঘোষিত চলে যাওয়ায় কতবার ভেঙ্গে গেল বুকের নরম পাঁজর, কতবার বিচ্ছেদের লোনা জলে প্লাবিত হলো এই ছোট্ট হৃদয় - কে তার হিসেব রাখে?

আমাদের যান্ত্রিক জীবনের প্রতি পরতে পরতে মিশে আছে যত দুঃখবোধ তার কোন নথি নেই, থাকেও না। শুধু মনের অতল তলে কেউ কেউ লালন করে সেই দুঃখ আর কষ্টগুলো। একলা কোন এক নির্জন মুহূর্তে সেই দুঃখ আর কষ্টের বিষন্ন স্মৃতিগুলো পর্দা ঠেলে আচমকা ঝুপ করে উঠে যায়। তখন মনের গভীরে সুপ্ত স্মৃতির সঞ্চয়গুলো একে একে ভেসে ওঠে, মনে রাখা রোগে ভুগতে থাকা দুর্বলচিত্তের মানুষগুলোর হৃদয়ে। তখন তারা আরও বেশী একা হয়ে যায়, আরও বেশী নিঃসঙ্গ বোধ করে নিজেকে। এই নিঃসঙ্গতা তার কাছে একধরণের অহংকার কিংবা বিলাস। আমি স্বপ্ন দেখি, পৃথিবীর প্রতিটি মানুষ- যে ভালবাসতে জানে, যে ভালবাসা পেতে জানে, তারা এই অহংকারে অহংকারী হবে। মানুষের সকল ভালবাসা চিরকাল মানুষের জন্যই আপ্লুত হবে। মানুষের হৃদয়ে ভালবাসা বহমান নদীর মতই এক কূল ভাঙ্গবে আরেক কূল গড়বে।

চলবে-
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ রাত ১০:০১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×