somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরের আলোয় দেখেছি যারে - ৭

০৯ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তরের আলোয় দেখেছি যারে - ৭

আমার জীবন থেকে নিঃশব্দে হারিয়ে গ্যাছে আমার প্রিয় কবিতাগুলো। মন থেকে নির্বাসন দিয়ে রেখেছি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দকে আর সুকান্তকে। আমার গতানুগতিক জীবনপ্রবাহে "সোনারতরী" আজ আর কোন কূলেই ভিড়ে না। "বিষের বাঁশী"তে আর কখনই বাজেনা "অগ্নীবীণা"র সুর। জীবন থেকে ছুটি নেবার মত কোন "ছাড়পত্র" কেউই হাতে ধরিয়ে দেয়না। ঘরের শূন্য উঠোনে আর সবুজ ঘাসের গালিচায় শুধুই পরে থাকে জীবনের "ধূসর পান্ডুলিপি"। মাঝে মাঝে অবসন্ন রাত্রির বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে খুঁজে ফিরি সেইসব হারিয়ে যাওয়া কবিতার চরণ, বইয়ের পাতায় জেগে থাকা নক্ষত্রের মত জ্বলজ্বলে অক্ষরগুলো।

সংসারের মধ্যে থেকেও সন্নাস জীবনের আচার আচরণ রপ্ত করা যে এক ধরণের একাকীত্বকে বরণ করে নেয়ার ব্যর্থ প্রচেষ্টা বা ভন্ডামি সেটা টের পেতে যথেষ্ট সময় লেগেছিল। শ্বেতবস্ত্র ধারণ করলেই যে তা কোন কুমারীর স্বেচ্ছা বৈধব্য নয় সেটাও বুঝতে দেরী হয়েছিল। আমার চারিপাশে ভন্ড, লোভী আর স্বার্থান্বেষী মানুষগুলো দেখে দেখে সেই ধারণাটাই মনে পোক্ত হয়ে বসেছিল। আবার এটাও ভাবতাম সময়ের ব্যবধানে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানি কোন কিছুই ঠিক হবে না। কারণ, সময় এখন বিপরীত স্রোতের দিকে ধাবমান।

বিপরীত ধারার স্রোতের সাথে যুদ্ধে লিপ্ত হবার বাসনা আমার নেই। যুদ্ধে জয়ী হবার মত সাহস আর মনবল এখন নেই। জয়ী হবার মত কৌশলটাও রপ্ত করিনি আর যুদ্ধ করবার মত উপযুক্ত ক্ষেত্র এটা নয়। আমার মনের খোলামেলা জগতে একসময় যে ভাললাগার ছন্দ প্রতিনিয়ত দোল খেতো তা আর কখনই ফিরে আসবেনা। আমার শ্রান্ত, ক্লান্ত মন বেদনার তুলিতে দিনের পর দিন এঁকে যায় হৃদয়ে গ্রথিত প্রতিটি বিষাদময় অনুভূতির খন্ডচিত্র। সেই অনুভবচিত্রে কোন খুশীর উজ্জ্বল পরশ নেই, নেই কোন আনন্দের ছোঁয়া, নেই কোন উচ্ছাসের গাঢ় টান, নেই কোন বাসনার ছিটে ফোটা- আছে শুধু ডানা ভাঙ্গা পাখীর নীড় হারানোর কষ্ট আর বেদনা। এক আহত সৈনিকের যুদ্ধ জয়ের নিষ্ফল স্বপ্ন আর সেই স্বপ্ন ভাঙ্গার সকরুণ হাহাকার।

চলবে-
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ রাত ১০:১৯
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×