somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরের আলোয় দেখেছি যারে - শেষ পর্ব

১৫ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তরের আলোয় দেখেছি যারে - শেষ পর্ব

বাদল দিনের প্রথম কদম ফুলের সুরভীটুকু ছুঁয়ে যাক তোমার তনুমন। কেমন আছো সেই কথার ধার দিয়ে গেলাম না। কেননা কেমন থাকতে পারো সেটা অনুমান করেই বলছি, তুমি ভাল আছো। আমার চাইতে অনেক অনেক বেশী ভাল আছো তুমি। ভাল থাকার নীরব প্রার্থনা রইল।

সত্যি বলতে কী তোমার বিলাসবহুল জীবনে বর্ষণমুখর রাত মোটেও আকর্ষণীয় কিছু নয়। তোমার আগাগোড়া অভিজাত্যে মোড়া আরাম আয়েশের জীবনে টিনের চালে অবাঞ্ছিত বৃষ্টির শব্দ নিতান্তই বেমানান। তোমার সুখ ও স্বাচ্ছন্দে ভরা জীবন সত্যিকার অর্থেই আমার তিলে তিলে বেড়ে ওঠা আটপৌরে জীবন থেকে একেবারেই আলাদা। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আর মার্বেল পাথরের মেঝেতে পা ফেলে বড় হয়েছো তুমি। তোমার ঐ চাকচিক্যে ভরা সুখের জীবন আমার কাছে স্বপ্নের মত। আর্থিক ও সামাজিক পরিমাপে তোমার আমার মাঝে বিস্তর ব্যবধান। তোমার সাথে আমার বন্ধুত্ব হওয়াটা যেমন আমার কাছে রীতিমত অপ্রত্যাশিত তেমনি তোমার জন্যে সেই বন্ধুত্ব ততটাই বেমানান।

তুমি কী কখনও গ্রীষ্মের দুঃসহ দাব দাহে পুড়ে যাওয়া সময়কে পার করেছো? যে মুহূর্ত্তে নীল আকাশ কাজল মেঘের সজল বর্ষণে এই ধরণীকে সিক্ত করে, তখন চাতক পাখীর মত অধীর আগ্রহে বসে থাকা মাটির মানুষগুলোর মুখশ্রীতে যে পুলকটুকু জেগে উঠে, সেটা কি তুমি অবলোকন করেছো? ঘুটঘুটে অমাবশ্যার অন্ধকারে জোনাকির আলোর পেছনে কখনো দৌড়ে বেড়িয়েছো? চৈতালী কোন চাঁদনি রাতে নবমালতি কলির সাথে সখ্য পাতিয়ে পুকুর পাড়ে দখিনা বাতাসে নিজেকে কখনো মেলে ধরেছো? কি জানি ধরেছো কিনা! যদি ধরতে তাহলে তোমার ঐ দমবদ্ধ করা গুমোট কাঁচের দেয়াল ঘেরা প্রযুক্তি ও বিলাস নির্ভর জীবনটা আরও অনেক বেশী সুবাতাসে সিঞ্চিত হতো। জীবনটা আরও বেশী মানবিকতায় পরিপূর্ণ হতো। এক জীবনের যা কিছু ভালবাসার সঞ্চয় তার সবটুকুই বিলিয়ে দেবার ইচ্ছে হতো।

এই নাগরিক বিষাদ নগর জীবনে মানুষে মানুষে সখ্যতা সহজে গড়ে ওঠেনা। হয়না তেমন সৌহার্দের বিনিময়। দেখা যায় না বাঁধভাঙ্গা কোন হৃদয়ের উচ্ছাস। বন্ধুত্ব আর মিতালির গুঞ্জনে সামিল হয়ে মমত্বের তেমন একটা প্রকাশ আজকাল খুব একটা হয়না। সকলেই যার যার মতো নিজেকে ও নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। সবখানেই কেমন একটা বিষাদের স্বরলিপি রচিত। সেই বিষাদের সুর ভেঙ্গে তবুও মাঝে মাঝে উঠে আসে কিছু আশাবাদী স্বপ্ন। কিছু ব্যতিক্রমী মানুষ। সেই সব মানুষের ভালবাসায় ভিজে উঠে জীবন-জমিন। এইসব নাগরিক কোলাহল, অহেতুক চীৎকার আর স্বার্থপরতার শব্দকে ছাপিয়ে কোন এক অজানা দিগন্ত থেকে ভেসে আসে কারো মিষ্টি ডাক। হৃদয়ের দুকূল ভাসিয়ে জেগে উঠে বিশ্বাস আর নির্ভরতার নতুন চর। কারও প্রগাঢ় মমত্ব আর ভালবাসার কাছে নতজানু হতে চায় মন। মনের যা কিছু ভাললাগা- এক এক করে ডানা মেলতে চায় মুক্ত বিহঙ্গের মত। সকল বিষন্নতা আর একাকিত্বকে পাশ কাটিয়ে কারো জন্য বপন করতে ইচ্ছে করে নতুন ফসল। ইচ্ছে করে তার দৃষ্টির দিগন্তে জমা করি এক জীবনের যা কিছু সুন্দর, যা কিছু ভালবাসা। নিজেকে নতুন করে আরো বেশী ভালবাসতে ইচ্ছে করে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ রাত ১০:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×