প্রত্যাশা
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রত্যাশা
মিষ্টি কথায় চিড়ে ভিজে
মনটা তোমার ভিজেনা,
পোড়া দু’চোখ অন্ধ তবু
তোমায় ছাড়া খোঁজেনা।
লাল গোলাপের মর্ম বুঝো
বুঝেও তবু বোকা সাজো,
প্রেমের আঁচে চুপটি করে
ডুবো তেলে মনটা ভাজো।
বুকে আমার নিত্য কাঁপন
চিত্তে কেবল প্রেম ভাবনা,
রিক্ত হাতে ফিরিয়ে দেবে
তিক্ত হলেও পার পাবেনা।
তোমায় পেতে ছলচাতুরী
করতে পারি বিনা দ্বিধায়,
প্রতারক নই বুঝতে যদি
আমার প্রেমে দিতে সায়।
এবার তবে মুখটা ফেরাও
মনের কপাট দাওনা খুলে,
যতই করো মান অভিমান
আসবে কাছে মনের ভুলে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯
একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩

করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০

আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের...
...বাকিটুকু পড়ুন