রেসিপি স্পেশাল
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেসিপি স্পেশাল
তোমার বাসমতি চাল মনে,
আমি পোলাও হলাম গলে;
তোমার পেঁয়াজ প্রেম ঝাঁঝে,
আমি বেরেস্তা হলাম জ্বলে।
তোমার রেজালা হাসি মুখে,
আমি কোর্মা হবার লোভে;
ফেলে গরুর মাংশের ঝাল,
এখন পুড়ছি দারুন ক্ষোভে।
তোমার জর্দা সেমাই ঠোঁটে,
দেখে জাফরানি রঙ বাহার;
আমার প্রেম লোভাতুর পেটে,
এখন কে জোটাবে আহার।
তোমার কোপ্তা নরম জিভে,
আমায় সূতো কাবাব ভেবে;
নাহয় দিলেই একটু কামড়,
তাতে প্রেমের স্বাদতো পাবে।
তোমার হাঁড়ি কাবাব স্বভাব,
বলুক পাড়ার অন্য লোকে;
আমি কিমা হয়েছি কবেই,
তাও পড়েনি তোমার চোখে।
তোমার ফিরনি-বাটি বুকে,
আমায় রাখতে যদি তুলে;
তোমায় সেরা রাঁধুনী ভেবে,
আমার কষ্ট যেতাম ভুলে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন