স্বপ্ন ছিল পদার্থ বিজ্ঞান নিয়ে পড়বো, একজন আইনস্টাইন, একজন স্টিফেন হকিং অথবা একজন মিচিও কাকু হতে পারবো না জানি, একজন "এম হুসাইন" তো হতে পারবো, এই আশা নিয়ে পড়ছিলাম, আইএসসি শেষ করে কি যেন এক ভুত মাথায় চাপল, খুব তাড়াতাড়ি সাবলম্ভি হতে চাইলাম, মানে নিজের পায়ে দাঁড়ানো আর কি। তবে বাস্তবে যা ঘটলো, তা হলো নিজের পায়ে নিজের কুড়াল মারলাম।
(যে বয়সে আমার ফ্রেন্ড রা দেশে গায়ে হাওয়া লাগিয়ে মজা করছে, আড্ডা দিচ্ছে, এই সময়ে আমি...
থাক, এইসব বলে কি লাভ?)
কিন্তু কেন?
এই কেনর উত্তর আমি দিতে পারবো না, আর সব কেনর উত্তর হয় না।
যাই হোক, চলে আসলাম যুক্তরাজ্যে।
পড়ার সাবজেক্ট ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এতো দিন ফিজিক্স-কেমিস্ট্রি-বায়োলজি নিয়ে মাথা মেরে আজ কি করে এই বস্থা পচা শস্তা সাবজেক্ট নিয়ে টানা হিঁচড়া করি?
কয়েক সপ্তাহ ক্লাশ করে অনেক কাঠখড় পুড়িয়ে সাবজেক্ট চেঞ্জ করলাম।
পেলাম আইটি ও কম্পিউটার গ্রাফিক্স। স্বপ্ন আমার সপ্নই থেকে গেলো।
আসা ছেড়ে দিলাম একাডেমীক ফিজিক্স এর উপর। ঠিক করলাম একাডেমীক ক্লাস ও করবো, আর সাতে সাতে আমার স্বপ্ন কে ও রূপ দেবো। ভার্সিটি লাইব্রেরী থেকে অনেক গুলো বই ধার নিলাম, লন্ডন ও ব্যারমিংহ্যাম এর অনেক পাবলিক লাইব্রেরী থেকেও নিলান কিছু বই।
আর সাতে সাতে ইন্টারনেট তো আছেই, হাজারো সাইট খুঁজে খুঁজে ডাউনলোড করতে লাগ্লাম পিডিএফ ও আরটিকলস। আমাজন ও ই-বেয় থেকে কিনলাম আরও বই, ব্যস, আমার হয়ে গেলো। এখন একটু অবসর পেলেই বসে বসে এই গুলো নিয়ে নাড়াচাড়া করি। ভালই লাগে।
একে একে জীবনের খাতা থেকে অনেক গুলো দিন মুছে গেছে, কোন দিন ও আর সে সময় কে আমি ফিরে পাবো না। তাই আজ থেকে এই জীবনের ক্ষণস্থায়ী কোন সুখ বা বেদনা কে আর পাত্তা দেবো না, বিস্মিত হবো না।
আগে ভাবতাম যে মানুষের জীবন কেন এমন হয়?
আমি এমন হবো না, আমি আর দশজনের মতো সময়ের স্রোতে গা ভাসিয়ে দেবো না, কিন্তু পারলাম না।
আর সবার মতই আমার জীবনে নেমে আসে দুঃসহ যন্ত্রণা।
এমন অনেক ২/৩ রাত গেছে দুচোখের পাতা এক করতে পারি নি, সিগারেট আর কফি ছাড়া কিছু খেতে পারি নি। এ সব কিছুর জন্যেই দায়ী আমি, এই অসচেতন আমি।
প্রিয় সঞ্জিব দা'র ভাষায় বললে-
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ/ আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ...।
অথবা-
আমি তোমাকেই বলে দেবো/ কি যে একা দীর্ঘ রাত।
আমি হেঁটে গেছি বিরান পথে/
আমি তোমাকেই বলে দেবো, সেই ভুলে ভরা গল্প,
করা নেড়ে গেছি ভুল দরজায়......।
হেলাফেলায় জিবনের অনেক বড় সিদ্দান্ত নিয়ে ফেলেছি, তাও ভুল।
শুধু ভুল নয়, এমন এক ভুল, যা আমার আজকের বেঁচে থাকা কে ও উপহাস করে।
থাক অসব কথা বলে লাভ নেই। আমার অনুভুতি, আমার বিশ্বাস আমার কাছে যত দামি, অন্য কারো কাছে তা নিতান্তই মূল্যহীন।
তাই এখন ভাবলাম নিজেকে ব্যস্থ রাখতে হবে, তাহলে এই সব আবর্জনা থেকে মুক্ত থাকতে পারবো।
এই অসীম মহাবিশ্ব ই অনেক বড় এক বিস্ময়, একে নিয়ে কিছু নাড়া চাড়া করলে কেমন হয়?
মহাবিশ্বের এই মহা বিশ্ময়কর গঠন আর এর চমৎকার সব কারুকার্য নিয়ে মাথা ঘামাতে থাকলে অন্য কিছু আর মনেই থাকে না। তাই শুরু করলাম এই সব কিছু নিয়ে গবেষণা, আমি যা জানবো তা সবার সাতে শেয়ার করলে কেমন হয়? কারো ভালো লাগুক আর নাই লাগুক, লিখে যাবো, ইচ্ছে হলে কেউ পড়ে দেখেতে পারেন।
=============================================
এই ছিলো ভুমিকা। আগামি পর্বে আমার প্রিয় এই সাবজেক্ট নিয়ে কিছু না কিছু আলোচনা করবো।
শুভকামনা সবার জন্যে।
ভালো থাকা হোক, নিরন্তর!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



