somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলস সময়ের পাড়ে......

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যানচেস্টার এয়ারপোর্টে বসে আছি, একটু পরে ফ্লাইট; গন্তব্য জার্মানি। অনেক একা লাগছে... না, কিছু হারানোর জন্যে কিংবা কিছু পাওয়ার আকাঙ্খায়ও নয়। শুধু ভাবছি মানুষের জীবন কতো বৈচিত্র্যময়। কতো শত রকমের অভিনয় চলে, প্রতিনিয়ত।
তার বেশির ভাগই চলে পর্দার পেছনে...... থেকে যায় লোকচক্ষুর আড়ালে...... আমার জীবনও এর ব্যাতিক্রম নয়।
তবুও বুকের একপাশে বেধনার খরস্রোতা নদী বয়েই চলে...... অস্তিত্বে প্রাণের স্পন্দন জানান দেয়- বেঁচে আছি!

আজ থেকে কিছু দিন আগেও আমার জীবন এমন ছিল না, জীবনের প্রকৃত সত্য অন্য কিছুকে অবলম্বনে নিহিত থাকতো। আজ তার সম্পূর্ণ বিপরীত। যে আমি বিশ্বাস করতাম না সময়ের স্রোতে গা ভাসিয়ে দেয়াতে, আজ এই আমি হাল ছেড়ে দিয়েছি জীবন তরীর।

"যে ভুলে তোমারে ভুলে/
হীরা ফেলে কাচ তুলে,
ভিখারি সেজেছি আমি,
আমার সে ভুল প্রভু, তুমি ভেঙ্গে দাও...... !


মানুষ নামের অমানুষ গুলো, ভালোমানুষের মুখোশ পরে আমার সামনে হেঁটে যায়, আমার ঠোঁটের কোণে ফুটে উঠে একচিলতে হাঁসি...... ভাবী এই আমি ছাড়া পৃথিবীর আর সবাই ভালো, অনেক- অনেক ভালো।
এই বুকে অজস্র আঘাত, অগণিত কালো, ভয়ার্ত দাগ বয়ে চলি প্রতিনিয়ত..., হাসি মুখে বলি- ভালো আছি। ভালো যে থাকতে হয় আমাকে। এই ভালো থাকার অভিনয় করে করে বেশি দিন ভালো থাকা যায় না...... মস্তিষ্কে ঘুণপোকার আনাগুনা টের পাই। আমি জানি এরা আজ নয়তো কাল আমাকে খামছে ধরবে....

নিঃসঙ্গ পথিকের মতো আমি আজ হেঁটে হেঁটে বহু দূর এসেছি, উন্মাদনায় কাটিয়েছি অনেক টা প্রহর... তবে তা বুঝে নি কেউ। বিষের পেয়ালা নিজ হাতে মুখে তুলে নিয়েছি, সঞ্জীবনী শুরা ভেবে...
কড়া নেড়ে গেছি ভুল দরজায়...

বিষণ্ণতা, যাতনা, কিংবা কষ্ট- এই শব্দ গুলোর কোন মানে এখন আমার কাছে নেই। নিজেকে নিজে পুড়াই, সে এক অন্যরকম সুখের মগ্নতা...... ভয়ংকর নিস্তব্দতায় ছেয়ে যায় আমার চারপাশ...
১২,০০০ কিলোমিটার দুরের এই বিস্তীর্ণ আকাশ বড় অচেনা লাগে, এই বাতাসে পাই না সে ঘ্রাণ... বুক ফেটে যায় যখন তীব্র আর্তনাদে, তখন পাগলের মতো হেসে উঠি... এই হাসির উত্তর আমি খুজি না......



দেয়ালে তোমার ছবি অন্ধকার/
তুমি ছায়া ঘেরা সুদুরের মুখ/
বাগানে দাড়িয়ে আছো স্মৃতির পাথর/
ঐ পাথরের চোখে সানগ্লাস...//















শুভেচ্ছা সবাইকে।
ভালো থাকা হোক, নিরন্তর।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×