somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারদের দাম্ভিকতা

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদ একবার ঠাট্টা করে বলেছিলেন, তিনি সবচেয়ে অপছন্দ করেন ডাক্তারদের। কেন? তাঁর সরস জবাব

আবার বাংলা গানের কিংবদন্তী শিল্পী নচিকেতা বলেছেন, "কসাই আর ডাক্তার একি তো নয় কিন্তু দুটোই আজ প্রফেসন, কসাই জবাই করে প্রকাশ্যে দিবালোকে তুমার আছে ক্লিনিক আর চেম্বার "।

নচিকেতার গানের চিকিৎসকরা কি তাই? বিখ্যাত এ গায়ক তার গানে কেন কসাইয়ের সাথে ডাক্তারদের গুলিয়ে ফেললেন? কেন এক কাতারে তাদের দাঁড় করালেন? আমরা তো জানি, চিকিৎসক চিকিৎসা সেবাদাস।
অথবা হুমায়ূন আহমেদের রসিকতাচ্ছলেই বলা হোক তবে এ কথার মধ্যে কোথায় যেন ডাক্তার দের আসল একটা পরিচয়ও পাওয়া যায়। চিকিৎসকের কক্ষে প্রবেশ করার সময় যেকোনো রোগীর চেহারায় যে একটা অসহায়ত্ব ফুটে ওঠে, তখন রোগীর সামনে ত্রাতার ভূমিকায় থাকেন চিকিৎসক।ডাক্তারের মুখের দিকে তাকিয়ে যেন নিজের ভাগ্য বুঝতে চেষ্টা করেন রোগী। সেই চেহারায় আশ্বাস বা অভয় পেলে প্রায় শিশুর সারল্যে হাসেন যন্ত্রণাকাতর রোগীও। এই হচ্ছে চিকিৎসক-রোগীর সম্পর্ক। কিন্তু এই চিকিৎসক যদি কোনো কারণে প্রতিপক্ষ হয়ে ওঠেন, রোগীর জীবনের জন্য এর চেয়ে বড় শঙ্কার কারণ আর কিছুই হতে পারে না।
যারা প্রতিদিন প্রত্রিকায় একবার হলেও ঢু মারেন তারা প্রতিদিন এরকম ঘটনা পড়েন। কিন্তু এর প্রতিকারে সামাজিক প্রতিরোধ হচ্ছে না। আর ডাক্তারাই কেন এ ধরনের অনৈতিক কাজ করেন?? টাকার অভাবে না বিলাসিতার লোভে?? উত্তর আমার অজানা।
আজকাল ভুল চিকিৎসায় রোগীদের হয়রানি যেন রুটিন হয়ে গেছে। খায়রুল বশর নামে এক লোক তাঁর মেয়ের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেন দুজন চিকিৎসকের বিরুদ্ধে। প্রায় একই সময়ে হার্নিয়ার অপারেশনের পরে রোগীর পেটে গজ-ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয় অন্য এক চিকিৎসকের বিরুদ্ধে। এতে খেপে গেছেন চিকিৎসকেরা। তাঁরা প্রাইভেট চিকিৎসা ও চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়ে বসেন। আশ্চর্য, মেয়ে সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন মনে করলে একজন শোকার্ত বাবা আদালতের দ্বারস্থও হতে পারবেন না? আজব
ভুল চিকিৎসা আবার কিছু বললেই কর্ম বিরতির হুমকি!! কিছুদিন আগেই এই কর্মবিরতি তে চিটাগাং বাসির জীবন নাকাল হয়ে গিয়েছিল। কোথায় ওদের আন্দোলনের মাধ্যমে সঠিক পথে আনাব তা না উল্টো ওরাই ব্লেকমেইল করছে কর্মবিরতি দিয়ে, রোগিরাও চুপ হয়ে যান, এভাবে কতদিন?? আসলে, বাস ধর্মঘট হলে আমদের কাছে বিকল্প আছে। কিন্তু ডাক্তাররা জানেন তারা ধর্মঘট করলে কোন বিকল্প নেই তাদের দাবী মেনে নেয়া ছাড়া। সুতরাং তাদের দাম্ভীকতা সেখানেই।

আর মৃত লাশের ব্যাবসা ত আছেই বড় বড় হসপিটাল এ, আদায় করে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। রোগিদের ঘটিবাটি চাটি করে পথে বসাচ্ছে, রোগিরা ত রোগি নয় খদ্দের এখন।ডাক্তারদের নৈতিক অবক্ষয় আজ মেরুদণ্ড ভেংগে দিচ্ছে মধ্যবিত্তদের। জানিনা এর থেকে পরিত্রাণ কি তবে এর থেকে এখুনি সতর্ক হোন, নিকট আত্মীয় দের সতর্ক করুন।

চিকিৎসকদের হেয় করা এই লেখার উদ্দেশ্য নয়। এ দেশে বহু শ্রদ্ধেয় চিকিৎসক আছেন, তাঁদের স্বতঃস্ফূর্ত মানবিক উদ্যোগের কথা আমরা জানি। গরিবদের বিনা মূল্যে চিকিৎসার পাশাপাশি নিজের টাকায় ওষুধ কিনে দিয়ে তাদের সুস্থ করে তোলার দায়িত্ব পর্যন্ত পালন করেছেন কত চিকিৎসক।কিন্তু তাদের দেখা পাওয়া অমাবস্যার চাদঁ হাতে পাওয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×