somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পটিফাইয়ে উঠিয়ে ফেলতে হবে সঅঅঅব গান / কবিতা

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পটিফাই (Spottify) ঘাঁটতে ঘাঁটতে কিভাবে যেন শিমুল মুস্তাফা'র পুরনো কিছু কবিতা পেয়ে গেলাম। নূরুলদিন শুনছিলাম। আমরা যারা প্রবাসে দিনমান দেশের কথা ভাবি, তখন এভাবে দেশের স্মৃতি জাগানিয়া কবিতা, গান শুনতে পেয়ে গায়ের রোম খাড়া হয়ে গিয়েছে।

তখন মনে হলো, দেশের সকল প্রাচীন ও নতুন সংগীত এভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অজস্র বাঙালীর জন্য 'উঠিয়ে' দেয়ার কাজটা যারা করছেন, এবং যারা করতে আগ্রহী তারা আরেকটু বেশি উদ্যোগী হলে সকলেরই সুসংবাদ।

গান কিভাবে স্পটিফাই কিংবা সম-কাতারের 'মিউজিক স্ট্রিমিং সার্ভিস'গুলিতে গিয়ে ঠাঁই পায়? ভাবতে ভাবতে গুগল মামাকে একটু প্রশ্ন করতেই কয়েকটা বিষয় বের হয়ে এলো।

মিউজিক বা ডিজিটাল অডিও প্রস্তুত, বিতরন এবং উপভোগে জড়িত আছে কয়েকধরনের ব্যবসা। প্রথমতঃ যদি গান/কবিতা প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্বে প্রস্তুত এবং বিতরন হয়ে থাকে, তবে তা স্পটিফাই পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব সেই বিতরন প্রতিষ্ঠানের। এই ধরনের বিতরন সিডি / ক্যাসেট ভিত্তিক বিতরন থেকে একটু ভিন্ন। কারন ভোক্তা সরাসরি প্রতিটা এলবামের জন্য পয়সা দিয়ে থাকে না। 'ক্লাউড' নাম্নী এই সেবাগুলি একধরনের বিশাল মিউজিক জুকবক্স। মানে গানের আড়ত। ভোক্তা আড়তের 'সাবস্ক্রিপশন' কিনে নেন মাসকাবারিতে। সংগীত বিতরন প্রতিষ্ঠান উক্ত আড়তের (এখানে স্পটিফাই) নিকন এলবামটি পৌঁছে দেন। বিনিময়ে রয়্যালটি পেয়ে যান নিয়মিত।

এখন প্রশ্ন করতে পারেন, বিতরন প্রতিষ্ঠান, যেমন সংগীতা কিভাবে স্পটিফাইয়ের কাছে সেটি পৌঁছাবে? উত্তর হলো, সরাসরি শুধু স্পটিফাইয়ের কাছে গেলে বরং ক্ষতি। এর চে, 'এগ্রিগেটর' জাতীয় এক জাতের ফড়িয়া'র মাধ্যম হয়ে গেলে অন্যান্য আড়তদারের কাছেও পৌঁছে যাবে।

এমন কিছু এগ্রিগেটর সার্ভিস হলো, ফাইনটিউনস, অর্ডিস, জেব্রালুশন ইত্যাদি ইত্যাদি। এরা নেটোয়ার্ক রাখে অসংখ্য মিউজিক রিটেইলার, বা গানের ডিজিটাল মুদি'র সাথে।

কাজেই আপনি যদি আমার মতো প্রবাসী, কিংবা দেশী ডিজিটাল স্ট্রিমিং মিউজিক সার্ভিসের ভোক্তা হয়ে থাকেন, এবং কোন শুনতে চাওয়া এলবাম খুঁজে না পান, তবে ওই এলবামের ডিস্ট্রিবিউটরকে পারলে একটু খোঁচা দিন। তাদের একটু আধুনিক হতে বলুন এবং ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশনের নতুন যুগে ঢুকতে বলুন।

আমি জানি বাংলাদেশে ইন্টারনেট এখনো এতোটা উন্নত হয় নাই, যে অনলাইন মিউজিক সার্ভিস জনপ্রিয় হবে। কিন্তু এই চক্রটা শুরু হয় ভালো মিউজিকের বিপুল আড়তের সৃষ্টির ভেতর দিয়ে। কাজেই বাংলা যতো গান আছ, সঅঅঅঅব উঠিয়ে ফেলতে হবে ক্লাউডে। তখন হয়তো বাংলাদেশী অনলাইন রিটেইলারই চালু হয়ে যাবে শ্রেফ বাংলা মিউজিকের জন্য।


আশা করি খুব বেশি পেঁচিয়ে বলিনাই যা বলতে চেয়েছি।

এখানে কিছু অনলাইন রিটেইলার পাওয়া যাবে: http://www.zebralution.com/retailers_music

এরা হলো স্পটিফাই বান্ধব ডিস্ট্রিবিউটর / এগ্রিগেটার: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×