somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে যেতে বাধ্য মোরা

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন কিছু আচর্য্য ঘটনা বলি-

১। যখন রানা প্লাজায় খুন হল প্রায় বারোশ মানুষ তখন রেশমা নাটকে সবকিছুর ইতি হল। আহত শ্রমিকদের বলা হয়েছিল অর্থ সহযোগীতা দেয়া হবে। লোক দেখানো সেই সহযোগীতা সবাই পায়নি। ডুকরে কেদে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া আর কোন উপায় নেই তাদের। আয়োজন করে ভুলে গেলাম!!

২। কালো বিড়াল খ্যাত বাবু মশাই টাকাসহ ধরা খেলেন। অন্যদিকে মাজা ভাঙ্গাদল বিএনপির নেতা ইলিয়াস আলী ঘুম হলেন। সবাই ব্যস্ত ইলিয়াস আলীর খোজ নিতে। মিডিয়াসহ সবার চোখ তখন ইলিয়াস আলীর দিকে। বাবু মসাই আস্তে আস্তে সাদা হয়ে মিশে আছেন আমাদেরই সাথে। ভুলে গেছি চোর আমাদের সাথেই আছে!!

৩। সাগর-রুনি হত্যাকান্ডে জড়িত কাউকে আজও ধরতে পারেনি পুলিশ! সরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘন্টার মধ্যে আসামী ধরার ঘোষনা এখনও চলছে…। এই কমেডি আজোও শেষ হয়নি।

৪। শিবির সন্দেহে প্রকাশ্যে খুন হলেন বিশ্বজিৎ নামের অসহায় যুবক। খুনীরা চিহিৃত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ প্রথমে প্রমান তারপর তাদের খুজে পাচ্ছেনা টাইপের বাহনা দেয়। পরিশেষে কিছু আসামী ধরা পড়লেও কারোই ফাঁশি হয়নি!! বিচার প্রক্রিয়া চলছে….।

৫। বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা চিনতা্ই হয়েছে। দুই মাস পর ঘটনা ফাস হল! আতিউর রহমান আয়োজন ছাড়াই পদত্যাগ করলেন। আসলেন নতুন গর্ভনর। যা হবার তাই হচ্ছে। প্রতিশ্রুতি দিতে ভুল করেননি। টাকা উদ্ধার অভিযান চলছে টাকা খরচ করে!!! নিজ গৃহে চোর থাকলে ধরা মুশকিল। চোর তো আর চোরকে ধরতে পারে না। এই ঘটনা আড়াল হয়েছে তনু নামের নাট্যকর্মী নিহত হবার মধ্য দিয়ে! এই তনু নিয়ে মাতামাতি করে ক্লান্ত সমাজসেবীরাও আজ বিশ্রামে আছে। কেউ কেউ জেগে উঠে আবার হাই তুলে ঘুমাচ্ছে। আসামী শুন্য মামলার দায়ভর পুলিশ, ডিবি, র‌্যাব সবাই নিরবে ব্যর্থ। তবে তদন্ত চলছে চলবেই! ফলাফল শুণ্য!

৬। সর্বশেষ ঘটনা হচ্ছে বয়স্ক শফিক রেহমান গ্রেফতার। বিএনপি দাবী করছে আওয়ামীলীগ নিজেদের সড়যন্ত্র আড়াল করতেই পরিকল্পিত ঘটনা। আওয়ামীলীগ দাবি করছে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার জড়িত মি. শফিক রেহমান। কাকে বিস্বাস করব আমরা? মজার ব্যাপার দ্রুত আসামী ধরা পড়ল! অথচ তনুর খুনীদের বিচার পাওয়া যাচ্ছে না! আইন কি সবার জন্য সমান?

আসলে স্বাধীন আর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষাই কঠিন।

(বিঃদ্রঃ সব ঘটনা আমার মনে নেই। ভুলে ভুলে এই মুহুর্তে যা মনে পড়ছে সেটাই লিখেছি মাত্র। কারো প্রতি ক্ষোপ নিয়ে লিখিনি। শুধু কালো রাজনীতির হালচাল বোঝানোই আমার উদ্দেশ্য ছিল )
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×