somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***** কথোপকথন ~ ~ ~ মন শুধু মন ছুয়েছে .... *****

২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





>> হ্যালো
>হাই

>> কেমন আছিস ?
> এইতো, তুই কেমন আছিস ?

>> তুই যেমন রেখেছিস ...
> আমি আবার তোকে কেমন রাখব ?

>> সে জানি না, যেমন রেখেছিস, তেমনটাই আছি
> আমি কি তোর বেবী সিটার নাকি যে, যেমন রাখব তেমনটা থাকবি ?

>> হয়ত, হয়ত না ...
> এমন হেয়ালী করছিস ক্যান ?

>> ওটা করতে যে আমার ভালো লাগে...
> তাই বলে সবসময় ?

>> তোর সাথে করবো না তো কি মাঠের লোকের সাথে করবো নাকি ?
> তা তো বলিনি

>> তাহলে, কি বলতে চাচ্ছিস ?
> জানতে চাচ্ছি এই মুহুর্তে কেমন আছিস ...

>> তা জেনে কি হবে ?
> না জানানো টা খুব একটা ভাল কিছু হবে ?

>> আমি কিন্তু এমন কিছু বলিনি
> তাহলে বলতে দোষ কোথায়, তুই কেমন আছিস ?

>> দোষ নেই , শুধু আমি বলতে পারব না আমি কেমন আছি ...
> কিন্তু ক্যানো ?

>> কারন ওটা তোর কাজ, আমার না
> মানে ?

>> আমার মনটা কোথায় ?
> এইযে এইখানে ... আমার কাছে

>> তাহলে সেটা কেমন আছে জানিস না কেন ?
> ওরে ওরে ওরে ... বলে কি বান্দরনী ... ওটা সহী সালামত আছে, চিন্তায়ো না ...

>> তাইলে তুমি ওটার খবর আমার কাছে কেন জানতে চাইলে ?
> আচ্ছা বাবা, ভুল হয়েছে ... এবারের মত কি ক্ষমা করা যায় ?

>> হুমমম, চিন্তা করে দেখতে হবে
> মানে কি ?

>> দেখা যায় !
> আমার মন কি তোমাকে এই সব বুদ্ধি দিচ্ছে নাকি ?

>> দিলে ক্ষতি আছে ?
> উহু, তা নেই

> তবে ?
>> আমার মন কেমন আছে ?

>> ওটাকে আমি তোমার থেকেও বেশী যত্ন করে আগলে রেখেছি আর শোনো, ওটা আমার সম্পত্তি ... ওটাকে কেমন রাখবো সে আমার ব্যাপার, বুঝলে ?
> আচ্ছা, আচ্ছা ... ঠিকাছে

>> আর তোমার কাছে যেটা আছে সেটা কিভাবে রাখবে সেটা কিন্তু তোমার ব্যাপার, ওর ব্যাপারে আমি কিছু বলবো না ...
> ঠিকাছে, ওটাকে আমি নিজের চেয়েও বেশী ভালবাসি, তাই ওটাকে কেমন রাখব সে আমি জানি ...

>> কি বললে ?
> আমার মন কে আমি আমার চেয়েও বেশী ভালবাসি ...

>> মানে কি ?
> আমার কাছে যে মনটা আছে, সেটা কার ?

>> তোমার
> ঠিক তাই ... আমার সেই মন কে আমি আমার চেয়েও বেশী ভালবাসি

>> আমি কিন্তু আমার কাছে আমার যে মন আছে তাকে তোমার চেয়ে বেশী ভালবাসি
> তুমি পারবে না আমার চেয়ে বেশী ভালবাসতে ...

>> কিভাবে বলতে পারলে এটা ?
> কারন আমি জানি তুমি পারবে না

>> যদি বলি তুমি পারবে না ?
> তবে পরীক্ষা করে দেখা যাক ?

>> তাই সই, পরীক্ষা করেই দেখা যাক
> ঠিকাছে, আমার হাতে হাত আর চোখে চোখ রেখে জিজ্ঞেস করে দেখ তোমার মনকে

>> আমার মন ....
> বলো মন ...

অতঃপর শুরু হলো কথোপকথনের দ্বিতীয় পর্ব , যেখানে দুটি মন ভালবাসার ভেলায় চড়ে অনর্গল কথা বলে চলে - চুপি চুপি, নিঃশব্দে ... হাতে হাত ধরে একসাথে অনন্ত পথ পাড়ি দেয়ার প্রত্যাশায় ....
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×