somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:| :| একটি টিউবলাইট ও তিনটি ছায়ামুর্তির স্বীকারোক্তি :P :P

১৪ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এক দিন বিকেলে, আমরা ৩ বন্ধু সংসদভবনে ঘুরতে ঘুরতে মাথায় চিন্তা এলো, আজকে বিকেলের নাশতা বাইরে না করে কারো বাসায় হামলা দেই ... যেমন কথা তেমন কাজ মনে মনে খুজে বের করা হলো আশে পাশে এক বন্ধুর বাসার কথা , কিন্তু তার নাম উচ্চারন করতেই একসাথে তিনজনের মন দমে গেল ... কারন এ আমাদের সেই বন্ধু যে সারাদিন আড্ডায় বসে দেশের অর্থনীতির উপর বিশাল লেকচার দিয়ে যাওয়ার সময় বলে দোস্ত ১৫ টাকা দে তো রিক্সায় যামু ... ধইরা বাইন্দা ওর পকেট থেকে ওয়ালেট বের করার পরে ভিতরে দেখা যায় ১০০ টাকার চকচকে নোট উকি দেয় ... এটা থাকতেও ক্যান চাইতেছে জিজ্ঞেস করলে বলে -- নতুন নোট ভাঙ্গাইতে ইচ্ছে করে না রে :( ... আবার সত্যিকারেই যদি তার ২০০ টাকার দরকার হয় তবে বলে -- দোস্ত ৭ দিনের জন্য ৮০০ টাকা দে ... ৭ দিনের কথা বললে সে নিশ্চিতভাবেই সেটা ফেরত দিবে জানি, কিন্তু দরকার ২০০ আর ৮০০ চাইছে কেন জিজ্ঞেস করলে বলে -- ৮০০ টাকায় ডিম পেড়ে (ইহা এক জাতীয় কিপটামী) এক সপ্তাহের মধ্যে ১০০০ হবে, তখন ৮০০ টাকা ফেরত দিয়ে নিজের ২০০ টাকা সে কাজে খরচ করবে ... এমন একজনের ঘরের অন্য মানুষগুলো আবার ওর চেয়ে এক কাঠি সরেস ... যাই হোক, শেষ মেষ ঠিক করলাম যা হয় হোক, আজকে ওদের বাড়ি থেকে বিকেলের নাশতা করেই তবে ফিরবো ... আল্লাহ ভরসা !!!

বাসার দরজায় নক করতেই আন্টি দরজা খুলে দিলেন ... শুকনা মুখে বললাম আন্টি খুব ক্ষিধে পেয়েছে কিছু আছে কি ? :| ...
গোল গোল করে কিছুক্ষন আমাদের দিকে চেয়ে থেকে আন্টি বললেন -- এটা কি তোদের নতুন শয়তানী নাকি ?
আমার সাথে একজন বললো -- খাবার নিয়ে কি আমরা শয়তানী করবো বলেন ? না থাকলে ঠিকাছে খালী মুখেই চলে যাই আমরা ...
আন্টি কি মনে করে হঠাৎ বললেন -- আচ্ছা ভিতরে আয়, দেখি কি আছে ঘরে ...

ড্রইংরুমে ঢুকতেই আমাদের একজন ফটাস করে টিউবলাইট জ্বালিয়ে দিলো ... সাথে সাথে আন্টি বলে উঠলো -- এখনো বাইরে ফর্সা আছে, আর এখানে বসে কি পড়ালেখা করবি নাকি তোরা যে লাইট জ্বালাচ্ছিস ? ..... বলেই লাইট বন্ধ করে চলে গেলেন

কথাটা কেন জানি গায়ে লেগেছিল ... একটু পরে আমরা আবার লাইট জ্বালিয়ে বসে পেপার পড়ছি ... আন্টি এসে বললেন -- তোরা নাশতা খেতে এসেছিস নাকি পেপার পড়তে ? লাইট অফ কর !!!!

আবার একটু পরে লাইট জ্বালিয়ে কিছু একটা করছি এমন সময় আংকেল বাইরে যাচ্ছিলেন , উনি বললেন -- এই এখানে লাইট জ্বালানো ক্যান ? কারেন্ট খরচ হচ্ছে না? ... বন্ধ কর ...

আমার বন্ধুর এক বোন আবার আমার ক্লাসমেট যার সাথে সবসময় খোচাখুচি চলতই ... কেউ অপরকে খোচানোর চান্স পেয়ে খোচাইনী এমনটা হয়েছে বলে মনে পড়ে না ... সুযোগ বুঝে সে এসে ফটাস করে লাইট অফ করে দিয়ে বলে -- গুরুজনেরা বলছে কথা কানে যায় না ? আর যেন লাইট অন না দেখি ... বলেই খিক খিক করে পিত্তি জ্বলা হাসি হাসতে হাসতে চলে গেল আন্টির কাছে ....

তিনজনের চুপচাপ শুনে গেলাম কথাটা ... এর পরে সে চলে যেতেই ---

আমি লাইট জ্বালাই .... আর আমার সাথের এক বন্ধু ফটাস করে অফ করে বলে -- লাইট অফ কর,অন্ধকারে চোখে দেখিস না ? ....

আরেকজন লাইট জ্বালায়, আমি ফটাস করে অফ করে বলি -- বেয়াদব ছেলে, লাইট অফ কর, গুরুজনদের কথা মানতে হয় জানিস না ? ...

এমন করে লাইট অন অফ করতে করতে হঠাৎ এক সময় দেখি আর লাইট জ্বলে না :|

অতপর সকল রনেভঙ্গ দিয়ে চুপচাপ অন্ধকার পথে পা বাড়ালো তিনটি ছায়ামূর্তি :P



২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×