somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:| এখনো বোকাই রয়ে গেলাম ... বুদ্ধিমান হইতে পারলাম না :|

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বড়ই দুঃখে আছি ... জীবনের এতগুলো বছর পার করে আসলাম তবুও এখনো বোকা ই রয়ে গেলাম ... বুদ্ধিমান হইতে পারলাম না ...

ছোটবেলা এক ঈদের দিন পাওয়া সবটুকু ঈদির টাকা একজন পত্রিকা হকার কে (যে আমাদের বাসায় পত্রিকা দিত, আর ঈদের আগের দিন ওদের বাসা থেকে সবকিছু চুরি হয়ে গিয়েছিল) দিয়ে দেয়ার পরে নিজের কাছে চকলেট কেনার জন্য এক টাকাও ছিল না ... সাথে বন্ধুরা সবাই বিভিন্ন জিনিস কিনে খাচ্ছিলো আর আমি বোকার মতো কিছু না কিনেই ওদের সাথে ঘুরে বেড়িয়েছিলাম ... ওদের একজন সেটা লক্ষ্য করে কি হয়েছে জিজ্ঞেস করে আসল ঘটনা জানার পরে আমায় ভৎসনা করে বলেছিল -- নিজের জন্য এক টাকাও রাখনি ... এত বোকা মানুষ হয় নাকি ...

স্কুলের এক খুব কাছের বন্ধুর পেন্সিল হারিয়ে গিয়েছিল, ওর বাবা মায়ের বকা আর মাইর থেকে বাঁচানোর জন্য নিজের জন্য কেনা একই রকমের নতুন পেন্সিল দেয়ার পরে বাসায় এসে বক্সে নতুন পেন্সিল না থাকায় আম্মুর কাছে অনেক বকা খেয়েছিলাম, তবুও শিক্ষা হয়নি ... বোকাই থেকে গিয়েছি ...

খেলতে গিয়ে পড়ে হাতে ব্যাথা পাওয়ায় ক্লাসের এক বন্ধু হোমওয়ার্ক করে আনতে পারেনি বলে টিচার তাকে মারতে গেলে বলেছিলাম, স্যার ওর হাতে ব্যাথা ... স্যার পরে তার পরিবর্তে আমি বেতের বাড়িগুলো খাব কিনা জিজ্ঞেস করায় সেটা নিরবে মেনে নিয়েছিলাম ... ক্লাস সুদ্ধ সবাই পরে বলে উঠেছিল ... অন্তুর মত বোকা আর কেউ নাই এই ক্লাসে ... মন খারাপ করে নিজেকেই বলছিলাম -- এর পরেও কি আমার বুদ্ধি হবে না ?

মন ভুলানো কান্না দেখে একবার নিজের জীবন বাজি রেখে কাউকে সাহায্য করার পরে যখন কেউ মুচকি হেসে বলে উঠেছিল, তুমি কেমন বোকা তাই পরীক্ষা করার জন্য একটু টেষ্ট করছিলাম তখন নিজের মাথার চুল ছিড়ে বলতে ইচ্ছে করেছিল, আমি এমন কেন ... একটু বুদ্ধি কি কখনোই হবে না আমার ?

অসুস্হ রুগীকে নিয়ে হাসপাতালে গিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দেয়ার পরে যখন সে বলে উঠেছিল , আমার জন্য তুমি তো কিছুই করো নি ... অন্য কেউ হলে এর চেয়ে বেশী কিছু করতো ... মুখ বন্ধ করে নিরবে সেখান থেকে মাথা নীচু করার পরে চলে আসার পরের সপ্তাহেই যখন সে আবার অসুস্হ হলো, আবার তাকে নিয়ে হাসপাতালে দৌড়াতেই পরিচিত সবাই বলতে লাগলো ... এই বোকা ছেলেটার কখনো বুদ্ধি হবে না ... আসলেই তাই, এখনো আমি এমনই রয়ে গেলাম, একটুকুও বুদ্ধি হলো না ...

কারো জন্য যখন নিজের সবটুক উজাড় করে দেয়ার পরে তাদের হাতের ছুরিতেই নিজের পিঠ বিদ্ধ হতে হতে দেখি, তখন নিজের উপরেই চরম বিরক্তিভরে বলতে থাকি ... আমি যে বোকা সে বোকাই থেকে গেলাম, একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলেও এতটুকু বুদ্ধি হলো না আমার ...


কেউ যদি বার বার মিথ্যে কথা বলে আর ধরা খাওয়ার পরে স্বীকার করে মাফ চায়, তখন আর তার উপরে রাগ করে থাকতে পারি না ... নিজের ক্ষতি করে হলেও তাকে আবার মনের মত সব কাজ করতে দেই, তার পাশে দাড়াই ... আর আবার যখন তারা কোন নতুন দুঃসময়ের সামনে আমাকে দাড় করায় তখনই মনে মনে বলতে থাকি ... আমি যে বোকা ছিলাম তাই রয়ে গেলাম ... বুদ্ধিমান হতে পারলাম না ...

এই লেখাটা লিখতে লিখতে এখন মনে হচ্ছে, যারা আমাকে বোকা হিসেবে জানতো না তাদেরকেও এর প্রকার ঢোল বাজিয়েই বলতে চলেছি -- আমি বোকা ...

নাহ !! আমি আর কখনোই বুদ্ধিমান হতে পারলাম না .... এ আমার দ্বারা কখনো মনে হয় সম্ভব হবে না ।


সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৮
৫২টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×