বহুদিন পরে কিছুক্ষনের জন্য পিসি থেকে ছুটি নিয়ে ভাবলাম একটু খাওয়া দাওয়ার দিকে নজর দিলে মন্দ হতনা ... বাইরে গিয়ে খাওয়ার ম্যুড নাই আর ঘরে কিছু বানাতে আলসেমী লাগছে, তাই ঘরেই যা ছিল তা দিয়ে উপরের এই অখাদ্যটা বানালাম ...
ফ্রেন্চ ফ্রাই এর ম্যাশিনে অল্প কিছু ফ্রিত দিয়ে সেটা প্রথমে ভাজতে দিলাম.... এর পরে একটা লম্বা ব্রেডকে মাঝ বরাবর কেটে তাওয়াতে গরম করতে দিয়ে কাবাবের টুকরো গুলোকে হালকা ভেজে নিলাম, কাবাব ভাজা শেষ হওয়ার আগেই ব্রেডের ভিতর মায়োনাজ, একটু চিংড়ীর পেষ্ট, অল্প একটু পিয়াজ, ক্যাপসিক্যাম আর শসা কেটে দিলাম ... এবার কাবাব গুলোকে এর ভিতরে ঢুকিয়ে , ফ্রেন্চ ফ্রাইগুলোকে নামিয়ে প্লেটে নিয়ে খেতে যাব এমন সময় মনে হলো আরে টমেটোর ক্যাচাপ দিলে মনে হয় আরেকটু ভাল লাগতো ....ফ্রিজ থেকে টমাটো ক্যাচাপ নিয়ে ওর ভিতরে ঢালতে যাব অমনি মনে পড়লো স্মৃতির পাতায় লুকিয়ে থাকা এক অন্যরকম ঘটনা ....
তখন কলেজে পড়ি, দুপুরের দিকে দুজন ফ্রেন্ড নিয়ে কোন এক কাজে গিয়েছিলাম বেইলি রোডে ... লান্চের সময় হয়ে যাচ্ছে আর কাজটাও শেষ হতে দেরী আছে...সুতরাং টাইম পাস করার জন্য কি আর করা তিনজনে মিলে কিছু খাওয়া যাক ... যেই ভাবা সেই কাজ, রাস্তায় দাড়িয়ে টস করলাম সুইসে যাব নাকি সুইস প্লাসে নাকি গোলপিয়াতে ... বাইরে ঘুরে ফিরে দেখা গেল গোলপিয়া বার্গারে ভিড় কম ... ভিতরে ঢুকে একটা টেবিল দখল করতেই একজন অর্ডার করলো -- মামু তিনটা কিং সাইজ বার্গার আর কোক ... মামুও বেশ খুশী, তিনজনের জন্য তার কাছে থাকা সবচেয়ে বড় বার্গার আর কোক এনে দিতেই ভাগ্নেদের অনুরোধ, মামা সসের বোতল তো খালি দেখা যায় নতুন একটা আনো তো ... এমন অবস্হায় ভাগ্নেদের কথা কি মামা ফেলতে পারে ? ... নতুন এক টমাটো ক্যচাপের বোতল ধরায়ে দিয়ে চলে যেতেই তিনজনের মুখে এক অন্যরকমের হাসির রেখা দেখা গেল ... কারন টা খুবই স্বাভাবিক, অন্তত একটা ঘন্টা পার করে দেয়ার জিনিস পাওয়া গেছে হাতের মধ্যে ... কিন্তু আমাদের কপাল পোড়া হলে যা হয়, তিনটে বার্গারের আধটা ও শেষ হইলোনা অথচ নতুন ক্যাচাপের বোতল দেখি খালি হয়ে গেছে ... কি আর করা, আরেক মামুরে ডাক দিয়ে বলা হলো মামা এইটা তো খালি বোতল দেখ, সস ছাড়া কি খাওয়া যায় নাকি ? ... মাথা চুলকাইতে চুলকাইতে নতুন মামা আরেকটা বোতল এনে দিতেই তাকে ধন্যবাদ দিয়ে ৩টা বার্গারের বাকি অংশটুকু কোন রকমে গলাধরন করে আমরা যখন বিল দিতে গেছি তখন দেখি পিছনে পড়ে আছে তিনটে শুন্য প্লেট আর গ্লাস , সেই সাথে আরেকটা খালি টমাটো ক্যচাপের বোতল ....
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


