বিকেলে চা খাচ্ছিলাম পলাশী বাজারে। পাশের মুদির দোকানের কিশোর দোকানী একমনে পেঁয়াজ সাজাচ্ছে পিরামিড আকৃতিতে। হঠাৎ পাশে এসে দাঁড়ালেন এক মধ্যবয়সী হতশ্রী মহিলা। মুখে যুগপৎ শংকা-সন্দেহ-ভয়। দাঁড়ালেন আমার আর দোকানীর মাঝখানে। কাঁপা কাঁপা শীর্ণ হাতের মুঠোয় চকচকে একটা পাঁচ টাকার কয়েন। ভয়ে ভয়ে বার দুয়েক ডাক দিলেন দোকানীকে। কিন্তু কিশোর তখন সৃষ্টিশীল হয়ে উঠেছে পিরামিডের উচ্চতা নিয়ে, তাই কথায় কানও দিলোনা। সৃষ্টি শেষ হলে সে ফিরে তাকায়। মহিলাটি খুব সংকোচে নিচু স্বরে বলেন- “বাবা, পাঁচ টাকার শুকনা মরিচ দিবা? ডাল রেঁধে খাবো”। দোকানী খানিক বিরক্ত হয়ে একমুঠো মরিচ ফেলে দিলো মহিলার ব্যাগে। এরপর যখন সেই মহিলা বাড়িয়ে দিলেন কয়েনটা তখন খুব তাচ্ছিল্য নিয়ে দোকানী তাকে বললো- “লাগবেনা, যান”। একটা অসংগায়িত অপমানিত মুখে মহিলা খুব দ্রুত জায়গা ছেড়ে চলে গেলেন। মহিলা কি ভাবলেন? এটাতো ভিক্ষা হয়ে গেলো। তিনি তো ভিক্ষা চাননি। তিনি চেয়েছিলেন কম পরিমানের জিনিস। আমি জানিনা মহিলার হাতের ধাতব কয়েন এক টুকরা সিসার টুকরো হয়ে গেঁথে রইলো কিনা মহিলার মনে। বৈষম্যের অর্থনীতির যাঁতাকলে আর কতজন যে এভাবে এক মুহূর্তেই ভিক্ষুকে পরিণত হবে তা কে জানে! একদিকে ফুঁলে ফেঁপে বেড়ে ওঠা ধনিক শ্রেণি, বিলাসী খাবার, অপচয় আর অন্যদিকে হঠাৎ রুপান্তরিত ভিক্ষুক, টি-সি-বির চাল, চিনি-আটার লাইনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকা মধ্যবিত্ত, দুপুরে চা-বিস্কিট খেয়ে কাটিয়ে দেয়া রিক্সাওয়ালা। আসলে কোনটা আমাদের সমাজের আসল প্রতিফলন? দুই বেলা দুমুঠো ভাত, নাকি লো ফ্যাটের ফ্রাইড রাইস আজকে আমাদের জাতীয় চাহিদা? আভিজাত্যের বিলাসিতা নাকি হতদারিদ্রতার নির্বাসন; কোনটা আজ দখল করে নিচ্ছে গোলটেবিল বৈঠকের আলোচনা শিরোনাম? সুনীলের ‘সেই সময়’-এ পড়েছিলাম এক হতদারিদ্রের কথা। ক্ষুধার জ্বালা আর ইংরেজের নির্যাতনে সে পাগল হয়েছিলো। তারপর রাস্তায় ঘুরে ঘুরে সে মানুষকে বলতো- “বাবা, একটু জল দিবি? চিড়ে ভিজিয়ে খাবো”। যদিও তার কাছে চিড়ে ছিলোনা! আমাদের সমাজ আর অর্থনীতি কি আবার সেইদিকে ফিরে যাবে? এরপর কি আত্মসম্মান বিক্রি হবে চাল, পেঁয়াজ বা চিনিতে?
এভাবেই কি আমরা ক্রমান্বয়ে ভিক্ষুক হতে থাকবো??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।