যদিও ঘূণপোকাটার থাকতে বেশী জায়গা লাগেনা তবুও শেষ রাত থেকে ও একমনে কটর-কটর শব্দে আমার চৌকি কেটে চলেছে। ঘুনপোকা আর আমি একাই জেগে আছি এই বিশাল রূমে। আমার আরো জনা পঞ্চাশেক রুমমেট তখন ভোরের শীতে লেপের উষ্ণতা নিতেই ব্যস্ত। মাথার কাছে জয় গোস্বামী রাখা। মোবাইলের আলোতে পড়ার চেষ্টা করে বুঝলাম- লাভ নাই। কটর-কটর শব্দের কাছে তখন বাদ বাঁকি সব কিছু তুচ্ছ। পোকাটা বোধ হয় মহিলা নাহলে কেন তার আওয়াজ এতো ভালো লাগছে! ভদ্রমহিলা কেটে চলেছেন আর আমি ভাবছি অনেক দিন ডায়েরি লিখিনা। ঘরের একটা জানালা ভালো মত লাগেনা আর তাই দিয়ে এক চিলতে বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে। জানিনা, গরমকালে ওরা কোথায় থাকে? জানালার কাঁচে মাকড়শার জাল আর ধুলো একটা অভাবিত মাস্টারপিস তৈরী করে রেখেছে যার পরিনাম হাঁপানির রেঞ্জটাকে এক্কেবারে কাছে নিয়ে চলে আসা। পাশের বরই গাছের বরই-এর গায়ে কুয়াশা লেগে আছে। পোষা চড়ুই ঘুম ভেঙ্গে ছোটা-ছুটি করছে। ইদানিং দেখি পুরুষ চড়ুইগুলোর কম্পিটিশান অনেক বেড়ে গেছে। দলে মেয়ের সংখ্যা কম এবং তারা আমার মত বেরসিক না। মাথার সামনে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মত টেবিল ফ্যান প’ড়ে আছে চুপচাপ। অপেক্ষা করছে গর্জে উঠার; বেয়ারিং বুকে ধুলো জমে ওর অস্বস্তি হচ্ছে কিনা জানিনা! পরীক্ষা শেষ। জীবন হঠাৎ করে এক বিশাল শূন্যস্থান নিয়ে হাজির। সামনে কোন অপশনও নাই। মাল্টিপল চয়েসের জীবনটাকে কেউ যেন এক ঝটকায় এক কথায় লেখ’-র প্যাটার্নে ফেলে দিলো। বড় হতে ইচ্ছে করছেনা, ছোট থাকাটাও পোষাচ্ছেনা। অবস্থাটা রবীন্দ্রনাথের ‘কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই’? –এর মত। এখন তো বনও নেই সব কেটে কুটে বাগান হয়ে গেছে। ঘুম খুনে ঘুনপোকাটা এখনো অনবরত আমার সম্পত্তির ডেপ্রিসিয়েশন ঘটিয়ে চলেছে। হয়ত খুব বেশী দেরী নাই যেদিন আমাকেও ৯টা-৫টার এই ঘিনঘিনে ঘুনে কাজে অভ্যস্ত হয়ে যেতে হবে। যদিও আমাদের বাঁচতে বেশি কিছু লাগেনা তারপরেও আরেকটু ভালো থাকার নেশায় আমরা জীবনটাকে কত্ত জটিল বানিয়ে ফেলি। ঘুণপোকার মত শুধু কেটেই যাই, সামনে এগিয়ে যাই কিন্তু জানি আমাদের কারুর কোন সুনির্ধারিত গন্তব্য নেই। চাহিদার ঘুন আর শো অফের নেশা এখন আমাদের মোটিভেশন ফ্যাক্টর। আমরা নিয়মিত নিয়তিতে চারপাশ আঁকড়েবেঁচে থাকি, আপসোশ করি, আনন্দিত হই এবং আরো ভালো ভাবে বাঁচবো বলে নতুন এক সকালে জেগে উঠি। আমারও উঠবার সময় হলো। কটর-কটর, কটর-কটর; টু বি কন্টিনিউড………………
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।