somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

আমার ১৮ নম্বর বাসা পর্ব ৪

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রোজার সময়কার ঘটনা। মা অসুস্থ্য থাকায় আমার ওয়াইফ কে দেশের বাসায় রেখে আসলাম। সে যাবার আগে ফ্রিজ ভর্তি করে খাবার রান্না করে গেছে। বাসায় কাজের লোক নেই। তাই টুকটাক মেয়েলি কাজ নিজ হাতেই করতে হয়।

১০ম রোজা। বিকেলে বাসায় ফিরেছি। ইফতারের কিছু আগের ঘটনা। ফ্রিজ থেকে খাবার বের করেছি। প্রায় সব গরম করা শেষ। এ সময় ফোন বাজল। ফোনে কথা বলতে বলতে আবার রান্না ঘরে গেলাম। পাতিলের ঝোলের তরকারি আচিয়ে যাচ্ছে। কিন্তু লুছনি পাচ্ছি না। শেষে উপায় না দেখে চুলা অফ করে দিলাম।

আপনার হয়ত মনে হচ্ছে এটা আর এমন কি? কোথাও হয়ত রেখেছি। প্রথমে আমিও সেটাই ভাবলাম। তারপর সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম। পেলাম না। এরপর আবার রান্না ঘরে আসলাম।তারপর এক সাইট থেকে এক একটা করে জিনিস সরিয়ে, নামিয়ে, চুলার নিচে, মেঝেতে, বেসিনের পাশে, ময়লা ফেলার ঝুড়িতে, ঢাকুনের নীচে, এমন কি তরকারির পাতিলের ভেতর পড়েছে কিনা তাও চেক করলাম। নাই নাই তো নাই...

শেষে গেলাম মোবাইল রাখার জায়গায়, আমার স্টাডি রুমে, টেবিলে, গেস্ট রুমে, প্রায় সব জায়গায়। শেষে খোজাখুজি বাদ দিলাম।মাগরিবের আযান দিল। ইফতার করলাম।

তারপর আবার সব নোংরা থালাবাসন রান্না ঘরের বেসিনে রেখে আসতে গেলাম। দেখলাম চুলার পাশের ঢাকুনের নীচটা উচা হয়ে আছে। বুঝতেই পারছেন ওটার নীচে পেলাম লুছনি।

এখানে এ্যাবসেন্ট মাইন্ডের কোন প্রশ্নই আসতে পারে না। কারন আমি প্রতিটা ইঞ্চি খুঁজে দেখেছি। কোথাও ওটা ছিল না।


২য় ঘটনা:
এটা গত ঈদের পরের। রাতের বেলা ডিনার শেষে আমরা দুজনে ছাদে হাটাহাটি করি। বেশ ভাল লাগে। কখনও রাত বারটা , সাড়ে বারটা বেজে যায়, বুজতেই পারি না। আমাদের বাসাটার পূর্বদিকে অনেক বড় পুকুর। দক্ষিণ দিকে পাঁচ ছয় বাসা পরে নদী। এই এলাকায় বাসা মোটামুটি খুব কম। ছাদ থেকে চার পাশটা দেখা যায়। মাথার উপর খোলা আকাশ। মাঝে মাঝে বাতাসের ঝাপটা। সব মিলিয়ে ঐ হাটাহাটির সময়টা অপূর্ব।

যা হোক। হটাৎ করেই পুকুরের সাইডে গোল বল আকৃতির কিছু একটা খুব দ্রুত নড়তে দেখলাম। আমরা ছিলাম তিন তলার ছাদে। আর জিনিস টা দেখলাম ১০ তলার মত উচ্চতায়। প্রথমে ভাবেছি যে, ওটা হয়ত উল্কা বা তারা খসে পড়ার ঘটনা। কারন আগুনের কালারের বলটা ওপর থেকে এঙ্গেল হয়ে একটু ছু্টেই ভ্যানিস হয়ে গেল। কিন্তু ২য় বার আবার দেখলাম। কিন্তু লক্ষ্য করলাম, ওটা স্ট্রেইট হয়ে চলছে না, বরং এলোমেলো। একটু ডানে, একটু নিচে, তারপর একটু বামে , এরকম করতে করতে ভ্যানিস। ব্যাপারটা হয়ত ১ বা ২ সেকেন্ডের।

এটা দেখার পর আমি চুপ করে আছি। ও বলল তুমি কি ওটা দেখলা? আমি বললাম, তারা খসে পড়া? ও আমাকে যেটা বলল, ওটা তারা না, শয়তান বা খারাপ কিছু আমাদের দর্শন দিচ্ছে। আমরা ওদের নজরে পড়েছি। চল রুমে যাই। তারপর কথা না বাড়িয়ে রুমে ফিরে আসলাম।

এই ছিল সেদিনের ঘটনা।

আরও ঘটনা জানব পরের পর্বে । সবাই ভাল থাকুন।


আগের পর্বগুলোর লিঙ্ক

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×