somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

সিলেট: সাধারণ মানুষ যাদের জিম্মায়

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূন্যভূমি সিলেট। ভ্রমন পিপাসুদের জন্যেও তালিকায় আছে সিলেট। কিন্তু এই সিলেটের সিটি করপোরেশান এলাকায় বসবাসকারীরা এখন জিম্মায় শহর কর্তাদের হাতে।

প্রশ্ন করবেন হয়ত কিভাবে? যেদিক দিকে তাকাবেন সব দিকেই আপনি অনুভব করবেন আমার কথাটা । সেটা হতে পারে শহরের যানযট, পানি সাপলাই, সুয়ারেজ, ড্রেনেজ, চিকিৎসা, নতুন বিদ্যুৎ সংযোগ .... সব ক্ষেত্রেই। একটা সাধারণ কথা বলি, শুনলে হয়ত বিশ্বাস হবে না, সিলেট শহরে মনে হয় ৫০ টা ডাস্টবিনও নেই। সিটি করপো: ট্রাক রাস্তার পাশের স্তুপ করা কিছূ জায়গার ময়লা তুলে নিয়ে যায়। কিছু এলাকায় ব্যক্তি উদ্দ্যোগে ময়লার গাড়ির ব্যবস্থা আছে।

যাই হোক যে কথা বলার জন্যে লেখাটা শুরু করেছি। এখানকার উপর তলার কিছু মানুষ ডিস লাইনের ডিজিটাল করনের নামে কোটি টাকার মুনাফা করতে মাঠে নেমেছে।

তাদের টার্গেট হল, ১ কোটি টাকার বিপরীতে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়া শ্রেফ ১ বছরে। আর উপায়টা হল ডিজিটাল সেটটপ বক্স বিক্রি।
আর এই সেটটপ বক্সে তার ৫০০টাকায় ১৩৬টা চ্যানেল (কাগজে কলমে ১৫০টা ) । আর ৪০০ টাকায় ৮৬ টা চ্যানেল দিচ্ছে। সেটটপ বক্স আবার ২০০০ ও ৩০০০টাকা মূল্যের।

এই ডিভাইটির মাধ্যমে তারা পছন্দের চ্যানেল ব্যবহারের সুযোগ দিতে পারবে না। আবার একই পরিবারের প্রতিটি টিভির জন্যে আলাদা আলাদা বক্স কিনতে হবে। আলাদা বক্স মানে আলাদা মাসোহারা। বক্সের ওয়ারেন্টি সীমিত। কিন্তু বাস্তবতা হল, কোন সুবিধা দেয়া হয় না।

১৩৬টা চ্যানেলের মধ্যে ৬৮টা চ্যানেল ফ্রি ওয়েভ। অর্থাৎ নিজের বাসায় ডিস এ্যান্টেনা লাগালেই আপনি দেখতে পাবেন।
সিলেটে যারা শুরু থেকে এ্যানালগ সংযোগ ব্যবহার করতেন, তাদের এখন বাধ্য করা হচ্ছে, ডিজিটাল সংযোগ নিতে। উপায়টাও দারুন। তারা আগে ৫৬টা চ্যানেল রীতিমত ভাল মানের চ্যানেল দেখাত। এখন ৩০টা্ও ঠিক মত দেখা যায় না। আবার সার্ভিস সেন্টারে জাননো হলে, এ্যানালগের সার্ভিস তারা দিতে গরিমশি করে। সার্ভিস ম্যান এসেই বলে, সেটটপ বক্স নেন, সব ঠিক হয়ে যাবে। এটার উপর তাদের একটা এ্যাডও প্রচার করা হয়।

এই যে কোটি টাকার ব্যবসা, তাতে আবার শহরের মেয়র, পুলিশ সুপার, জেলাপ্রশাসক সহ আনেকেই উন্নত নগর সেবার নামে ডিজিটাল সংযোগের গুনগান গাচ্ছেন। আরে ভাই, একই শহরের সবাই তো লন্ডন প্রবাসীদের আত্মীয় না, খেটে খাওয়া মানুষও আছে। তারা হয়ত অর্ধেকের কাছাকাছি।

বার্তমানে এখানে প্রায় ৩০-৩৫টি (বাংলা + হিন্দি) চ্যানেলের একটি এ্যানালগ সংযোগের বিনিময়ে ৩০০ টাকা মাস প্রতি দিতে হয়। অথচ সারা দেশে ১০০-২০০ টাকার বিনিময়ে ৮০+ টিভি চ্যানেল দেখান হয়।

কেউ দেখার নেই আমাদের মত সাধারন মানুষের অবস্থাগুলো বোঝার। শুরুতে কিছুটা আন্দোলন হয়েছিল। পরে পানি ঘোলা হওয়ায়, আর ফাকা বুলির আশ্বাস পাওয়ায়, তারা তখন থেকে এখন পর্যন্ত নিশ্চুপ।

ভাল থাকবেন সবাই।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×