![]()
পানির বাস্তব সমস্যার সমাধান করেছে সৌদি সরকার। তাদের পানির উৎস হল সমূদ্রের লবনাক্ত পানি। সেই পানিকে তারা ২৫০০ মাইল দূরে জেদ্দা শহর সহ অন্যান্য শহরে সরবরাহ করছে। ৭০% পানি এভাবেই মেটাচ্ছে সেদেশের সরকার। আবার একই সাথে বিদ্যুৎ উৎপাদন করছে পানি পাম্পের সময় টারবাইন ঘুরানোর মাধ্যমে। মজার ব্যাপার হল সেই সব প্রজেক্টে বাংলাদেশের কিছু শ্রমিকও কাজ করেছে।
বাংলাদেশ সরকার পারমানিক চুল্লি বসাচ্ছে, পদ্মাসেতু তৈরী করছে, ঢাকা শহর কে নতুন করে সাজাচ্ছে, তাহলে কেন পারবে না এই রকম একটা বড় প্রজেক্টে হাত দিতে?
![]()
ভাই আমাদের দেশের দুই কোনা, টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব মাত্র ৯১৪কিমি। সৌদি সরকার যদি ২৫০০মাইল (৪০০০কিমি) দূর থেকে পানি নিয়ে আসতে পারে আর আমরা ৫০০কিমি পর্যন্ত নিয়ে আসতে পারব না?
যদি এই রকম অভ্যান্তরীন পানির ব্যবস্থা করা যায়, তাহলে তো আর বাংলাদেশের মরুকরন হয় না। কৃষকরা পানি না দিতে পেয়ে মাথায় হাত দেয় না। ঢাকা শহর ৫ থেকে ১৫ফুট দেবে যাবার আশঙকা থাকে না। কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সাথে লোক দেখান আন্তর্জাতিক পানি চুক্তিও করতে হয় না।
যেভাবে তারা লবনাক্তকে পানি সুপেয় পানি তৈরী করে: প্রথমে সমূদ্র থেকে পানি এনে নির্দিষ্ট চেম্বারে ঢুকায়। আর সেই চেম্বারকে সূর্যের আলোতে তাপ কেন্দ্রিভূত করে পানি বাষ্প করা হয়। এরপর সেই বাষ্প অন্য চেম্বারে ঢুকে ঠান্ডা পানিতে পরিনত হয়। এসময় পানির ফ্লো দিয়ে টারবাইন ঘুরান হয়। ব্যস, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সেই বিদ্যুৎ আবার পাম্প করা + নগরে ব্যবহারের জন্যে দেয়া হচ্ছে।
বিশ্বাস না হলে দেখে আসুন লিঙ্কগুলো:
লিঙ্ক ১
লিঙ্ক ২
লিঙ্ক ৩
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



