somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে স্বপ্ন কে ভয়ঙ্কর দু:স্বপ্ন বললে কম বলা হয়

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশির ভাগ মানুষ নাকি সাদাকাল স্বপ্ন দেখে। কিন্তু ঘুমের ভেতর দেখা আমার সব স্বপ্ন রঙ্গীন। বেশির ভাগই মনে থাকে না ঘুম ভাঙ্গার পর। তবে ভাল স্বপ্ন দেখলে মনটা ভাল লাগে। আর খারাপ স্বপ্ন দেখলে যদিও বা মনে নেই, তবুও মনটা ভার হয়ে থাকে। আর যদি দু:স্বপ্ন মনে থাকে, তাহলে যতবার মনে হয় ততবারই গা শিউরে ওঠে। nnআমার কয়েকটা ভয়ঙ্কর দু:স্বপ্ন আছে। শুনে হয়ত খুব সিম্পল মনে হবে, কিন্তু অনুভূতিটা বাস্তবের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারন স্বপ্নে কিছু করার থাকে না, ঘটনা একটার পর একটা ঘটতে থাকে।



স্বপ্ন ১.
এটা আমার চাকরিতে জয়েন করার কিছু দিন আগের। আমি দেখলাম, আমারা তিন ফ্রেন্ড আমাদের ভার্সিটির পেছনের এলাকায় ঘুরছি। হঠাৎ বন্যার পানি এসে পুরো এলাকা ডুবিয়ে দিল। আমি টিলার মত একটা জায়গায় বসে মাছ মারা শুরু করলাম। অন্য দুজন বসে আছে। nবিকেল বেলায় হঠাৎ করেই পানি নেমে যায়। আমি সামনের বাজারের দিকে যাই। বাজারে সব পরিচিত লোক। তারপর লক্ষ্য করলাম, বাজারে একটা মাংষের দোকান নতুন বসেছে। তো আমি ভেতরে গিয়ে দেকি, সেখানে মানুষের হাত পা কেটে কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। পুরো শরীর গুলিয়ে ওঠে। আরও ভাল করে লক্ষ্য করে দেখি, কষাই আমাকেই কাটছে। মানে আমি দুই হাত দুরে দাঁড়িয়ে দেখছি, আমার শরীরটাকে এবার কাটা হচ্ছে। আমি দৌঁড়ে বের হতে হতে চারিদিক অন্ধকার হয়ে গেল। আর সেই মুহূর্তে ঘুম ভেঙ্গে গেল।



স্বপ্ন ২.
আমার শ্বশুর বাসায়, সখ করে একটা ছাগল পালা হয়। প্রায় ৬ বছর বয়স হবে। তো আমি স্বপ্নে দেখলাম কোন এক জঙ্গলে হাটছি। তারপর গ্রামের হাটের মত একটা জায়গা। আমি ছাগলের মাংস কেনার জন্যে কষায়ের কাছাকাছি যেতেই দেখলাম, দুটো ছাগল জবাই হয়েছে। আমি মনে মনে ভাবলাম মাংসের সাথে মাথা দুটো কিনে নিব।

কিন্তু যখন মাথাগুলোর দিকে তাকালাম, দেখলাম একটা মাথা বাসার পালা ছাগলের। সাধারণত মাথাগুলো কান বরাবর কেটে ধর থেকে আলাদা করা থাকে। কিন্তু এটার ক্ষেত্রে দেখলাম, যেন সামনের পা থেকে পুরো লম্বা গলাটা কাটা মাথার সাথে লাগান। তারচেয়ে আবাক হলাম এবং ভয় পেলাম ,যখন দেখি ঐ ছাগলের চোখ নড়ছে। এ অবস্থায় আমি ছুটে পালাতে গিয়ে দেখি চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে খুব দ্রুত। আর তখন ঘুম ভেঙ্গে যায়।


স্বপ্ন ৩:
এই স্বপ্নটা একবার দুবার নয়, বহুবার দেখেছি। প্রতিবারই গোসল দেবার মত ঘেমে ঘুম ভাঙ্গে আমার। স্বপ্নে দেখি, দুটো সলিড বল সিলভার কালারের, শূন্যে ভাসে। একটা ছোট অন্যটা তুলনামুলকভাবে বেশ বড়। ছোট বলটা বড় বলের কাছে ধীরে ধীরে এগিয়ে যায়। তারপর একসময় ছোট বলটা বড় বলটাকে গিলে ফেলে। কিন্তু আকারের কোন পরিবর্তন হয় না। কিন্তু ছোট সলিড বলটা কিভাবে বড় বলটাকে গিলে ফেলে ভ্যানিস করে ফেলে, সেটা স্বপ্নের ভেতরে কোন ক্রমেই মেনে নিতে পারি না। আর একটা ব্যাপার হল, বলটি যখন গিলে ফেলা হচ্ছে, সে মুহূর্তে যেন একটা আবেশ বা অনুরণন আমার শরীরে খেলে যায়। গা মাথা গুলিয়ে ওঠে। স্বপ্নের ভেতরেই এই পুরো ব্যাপারগুলো হতে থাকে।


আরও বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন এখনও মনে পড়ে। আশাকরি ব্লগে লিখব অন্য এক সময়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×