"ইদানিং বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ! না পাওয়ার বেদনাগুলি কি তবে এমনি হয় ! কীসের যেন অভাববোধ আমার হৃদয়টা চিড়ে ক্ষয় হয়ে যাচ্ছে ! কেন এমন হয় ! হাহাকার ময় দিনগুলি যেন কাটতেই চায়না একদম ! এ কেমন হাহাকার যার কারণই আমি জানিনা ! এ হৃদয়টা পুড়তে পুড়তে ছাই হয় আবার কোত্থেকে যেন কোন পূর্বাভাস ছাড়া একটা আচমকা কি এসে আমাকে বদলে দিয়ে আবার সে তাঁর গন্তব্যে ফিরে যায় ! আর আমি !! আমি পড়ে থাকি ঐ বিক্ষত অবস্থায় !!." (সংগৃহিত)

আর আমি !! আমি পড়ে থাকি ঐ বিক্ষত অবস্থায় !! ..................... সাগর পাড়ে ভেসে আসা কোন ঝিনুকের মত। কোন এক ভোরে হয়ত কেউ কুড়িয়ে নিবে। আচমকা একটা বড় ঢেউ হয়ত বিদায় জানাবে পুরোন গল্পের। কে জানে তবু হয়ত স্মৃতিগুলো ঢেউয়ের মত বারে বারে জীবন খেলাঘরে আছড়ে পড়বে।.......... যেখানে একটা গল্পের শেষ সেখানে আর একটা গল্পের জন্ম হবে। তবু এই আমি, আমার আমিত্ব, সব মিলিয়ে একটা এলোমেলো খাপছাড়া কবিতা।
জীবনটা এমন হয়ে গেছে, যেন হঠাৎ কুড়ান দুটো লাইন। সারাক্ষণ মাথায় ঘুরছে। কোন কারন ছাড়াই। কিছুতেই ছাড়ছে না। ভালবেসেছি বলেই ভাল লাগে, নাকি ভাললাগে বলেই ভালবাসি, ঠিক জানি না।
ধুর, এত সব চিন্তা করার চেয়ে একটা সিগারেট টানা অনেক সহজ। ওহ না... সিগারেটের তেষ্টা পেয়ে গেল......
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



