somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

DBBL এখন কতটা অসুরক্ষিত...

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকে কিছু কাজের জন্যে গিয়েছিলাম বগুড়া সাত মাথার DBBL শাখায়। যেখানে গিয়ে ৩টি ঘটনা আমাকে খুব মর্মাহত করল।

ঘটনা ১: সিরিয়ালের জন্যে টোকেন হাতে বসে আছি। একজন যুবক অনেক ক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করছে এক সিনিয়র অফিসার কে, যে সে বগুড়া সদরের বুথ থেকে টাকা তুলে ব্যবসার প্রোডাক্ট নিতে দুপচাচিয়ায় যায়। যখন সে বাসের ভেতর, দেখতে পায় একটি টাকা উত্তোলনের ম্যাসেজ ফোনে আসল। যদিও তার ডেবিট/ক্রেডিট কার্ড পকেটে। (টাকার পরিমান কত বলেছিল আমার মনে নেই। )

অফিসার মানতে নারাজ। ভুক্তভোগী বললেন, আপনি অমুক সময়ের আমার মোবাইলের অবস্থান দেখেন। আমি ঐ সময় কোথা থেকে ফোন করেছি পরিবারের কাছে, সেটাও ভেরিফায় করেন। দুপচাচিয়া থেকে আপনাদের যে বুথ থেকে তোলা হয়েছে, সেখানে যেতে কত সময় লাগবে, সেটা যাচাই করুন।

অফিসারের সাথে যোগ হল, জুনিয়র অফিসার এমনকি পিয়ন পর্যন্ত। তারা সবাই এক যোগে ভুক্তভোগীকে মিথ্যুক প্রমান করা্য় ব্যস্ত। আইটি অফিসার কে ডাকতে বললেন ভুক্তভোগী। কিন্তু ব্যাংকের লোকেরা এবার চড়াও হয়ে গেল। আপনি থেকে তুমিতে ভাষা নেমে গেল, বলল, তোমার সমস্যাটা কোথায়? কার্ড ছাড়া কোন ভাবেই বুথ থেকে টাকা তোলা সম্ভব না। ভুক্তভোগী আবারও বলল, কার্ড আমার কাছে, পিন নাম্বার শুধু আমিই জানি। ক্যামনে টাকা ওটায় আমি ছাড়া? ৩ মাস আগেও একই ঘটনা ঘটছে। পরীক্ষা থাকায় আসতে পারিনি তখন।

অফিসাররা গেটের দিকে হাত দেখিয়ে বলল, যাও তো যাও, মাথা ঠান্ডা করে আসো, বাসায় গিয়ে মনে করার চেষ্টা কর। তারপর ডেস্ক থেকে অফিসার উঠে চলে গেল। অন্যরা সরে ফাকা হয়ে গেল। ছেলেটা কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেল।

প্রশ্ন হল, যার টাকা খোয়া গেল সে চিটার হলে ব্যাংকে যাবার সাহস রাখবে কিনা? অফিসাররা কেন ভুক্তভোগীর অভিযোগ লিখিত আকারে গ্রহন করল না?

ঘটনা ২: টোকেনে লেখা বুথ নাম্বার হিসেবে আমি অপেক্ষায় আছি ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলব বলে। সিরিয়াল আসায়, আমি সেই টেবিলের কাছে যেতেই, দ্বায়ীত্বরত ব্যক্তি বলল, আপনার কি কাজ? ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলব... আমি একটু ব্যস্ত (যদিও তিনি ফ্রি, কোন ক্লাইন্ট নেই তার সামনে) ... ঐ ডেক্সে যান। সেই দেখানো ডেস্কে গেলাম। বললাম ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলব... শুনে তিনি ব্যক্তিগত ফোন করলেন ১১ মিনিট। আবারও বলল একটু বসুন, বলেই উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে পিয়নকে বললেন, ওনাকে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দাও। পিয়ন আরও অনেক কিছু প্রিন্ট করছিল আর এই-সেই ডেস্কে পেপারগুলো পৌছে দিচ্ছিল। এক সময় আমারটাও হাতে পেলাম।

প্রশ্ন হল, আমার সিক্রেট ইনফরমেশান তো ব্যাঙ্কে ওপেন। একটা পিয়নের ব্যাঙ্কের সারভারে এক্সেস রয়েছে যে কিনা আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রিন্ট করে দিল। তাহলে DBBL ইন্টার্নালি কতটা সুরক্ষিত? যে কেউ আমার সমস্ত লেনদেনের সমস্ত তথ্য যে কোন সময় টিপসের মাধ্যমে খুশি করে নিয়ে নিতে পারে? তাহলে DBBL এ কেন টাকা রাখব?

ঘটনা ৩: অন্য দিনের ঘটনা। অনেক মানুষ অপেক্ষায়। আমি হিসেব করে দেখলাম, ১০৩ জন পরে আমার সিরিয়াল। ২ মিনিট করে হলে ২০৬ মিনিট। টাকা গ্রহনের ৩টা টেবিল, মানে প্রায় ১.৫ ঘন্টা লাগবে। এর ভেতর আমার এক স্কুল বন্ধুর সাথে দেখা। বলল আমার সিরিয়াল কত? ওর সিরয়াল আরও পরে। আমাকে বলল: ১০টাকা আছে? সিরিয়াল আগায়ে নেয়া যাবে... সে আগায়ে নিবে কিন্তু ওর কাছে খুচরা নাই। আমি শুনে অবাক। বন্ধুকে ২০টাকা দিলাম। সে গিয়ে গেটের কাছে গার্ড কে কানে কানে কি যেন বলল। তারপর দুটা টোকেন নিয়ে ফিরল। তখন আমার সিরিয়াল ১০৩ জনের জায়গায় ৭ জন পরে।

প্রশ্ন হল: ব্যাঙ্কের ভেতর যারা ১০ টাকায় অন্যায় করে, ১০ হাজার টাকায় তারা আরও কত না বড় অপরাধ করবে?




বাস্তব কথাগুলো লিখলাম যাতে আমরা আমজনতা সচেতন হই, সেই সাথে DBBL কর্তৃপক্ষও সচেতন হয়।



সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:০৪
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×