somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

সব কিছুরই একটা সাইড ইফেক্ট থাকে...

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিনেত্রীদের শরীরের খোলা শহর সকল দর্শকদের জন্যে, আর ঢাকা শহর 'উনাদের' জন্যে। তেনাদের সাথে উনাদের বনিবনা না হলে, তখন সেটা কাস্টিং কাউচ। অত:পর কেউ অন্তরালে চলে যায়, কেউ সময়ের সমান্তরালে ডানা মেলে উড়ে বেড়ায়।

রাজনীতিও একই তালের ক্ষমতার নগ্ন নৃত্ব্য। যেটুকু দেখা যায়, সেটুকু আমজনতার জন্যে, যা অগোচরে চলে, তা শুধু বুদ্ধিজীবী বা কূটনীতিক পর্যন্ত এসে ইতিহাস হয়ে যায়। দর্শক বা আমজনতার আবেগ আমতা আমতা করতে করতেই মরা বিবেগ নিয়ে সময়ের গহীনে হারিয়ে যায়।



একবিংশ শতাব্দির শুরু থেকে রাজনীতির স্লো পয়জনে শিক্ষাব্যবস্থা আর শিক্ষার মানের যে স্পষ্ট অপমৃত্যু হয়েছে, তার সাইড ইফেক্ট সম্ভবত: জেনারেশান জেড এর কিছু সমসাময়িক নয় ছয় কার্যকলাপ, যা নির্বোধ/মোটা বুদ্ধি/ হুজুগে জিকির/ মনুষত্ব্যহীন/ শিক্ষার অন্ত:সার শূন্য অবস্থার প্রমান দিয়েছে।

কি ভাঙতে হবে, কি গড়তে হবে, কি নিয়ে এগুতে হবে, কোন পথে পথিক হওয়া চলবে না, সার্বভৌমত্ব কি, পতাকার পরিচয় কি, এগুলো দু-চার জনের জ্বালাময়ী নেত্রীত্বে শিক্ষিত সমাজে তৈরী হয় না। শুরুটা হয় পরিবার থেকে, বীদ্যাপীঠ থেকে, সমাজ ব্যবস্থা থেকে, অন্তরের অন্তস্হলের ভালবাসা থেকে তীলে তীলে। বহি:প্রকাশ ঘটে সুস্থ্যমস্তিষ্কের বিবেগ বিবেচনায় কাজে কর্মে।

জেনারেশান জেড আর তাদের বাহবা দেয়া মুরব্বিদের মধ্যে সম্ভবত: অনেক সাইড ইফেক্ট মনে মস্তিস্কে গেঁথে আছে। প্রতিশোধ-প্রতিহিংসা-লালসা কখনও একটা উপন্যাসের শেষ পৃষ্ঠার শেষ প্যারা হতে পারে না। সেরকম হলে, হয় সেখানে চলমান কিছু থাকবে, না হয় ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

আমাদের দেশটা ১৯২টা দেশের মধ্যে শ্রেষ্ঠ না হোক, ১০০ টা দেশের জন্যে অনন্য অসাধারণ ভাল দৃষ্টান্ত হোক। পতাকায় যে ধুলো জমেছিল, ধুয়ে্ মুছে পরিষ্কার হোক। ফড়ফড় করে খোলা বাতাসে গর্বের সাথে উড়ুক। আশায় থাকলাম।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×