somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

শিশুদের গুড টাচ ব্যাড টাচ শেখানো আপনার দায়িত্ব

২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশে একক পরিবার বেশি। আগের যুগে যৌথ পরিবারে শিশুরা বয়োজৈষ্ঠ্যদের কাছে অনেক কিছু শিখত, নিরাপত্তা পেত। এখন সে সুযোগ অনেকটাই কম। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে, ৫ বছরের শিশুও নিরাপত্তা পায় না।

কেউ কেউ চিপ্সের প্যাকেট বা চকলেটের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে বাচ্চা গুলোর উপর নির্যাতন চালায়। সচেতন অভিভাবক হিসেবে যদি আমরা আমাদের ৩ বছর থেকে ঊর্দ্ধে ১২ বছরের বাচ্চাদের গুড টাচ বাড টাচ নিয়ে ধারনা দেই, হয়ত অনেক বাচ্চাই এই অনাকাঙ্খিত নির্যাতন আর দুুর্ঘটনা থেকে রেহায় পাবে। সে লক্ষ্যে সামান্য কিছু তথ্য বা টিপস তুলে ধরলাম।

১. শরীরের অঙ্গ প্রত্যাঙ্গের নাম শেখান: প্রথমেই পরিচিত করা দরকার মানব শরীরের কোন অঙ্গের নাম কি? মানে হাত, কান, নাক, বুক পিঠ, নিতম্ব ইত্যাদি। যারা জানে তাদের তো আর শেখানোর দরকার নেই। অঙ্গের বা অংশের নাম না জানলে সর্তকবার্তা দিতে পারবেনা। বোঝাতে পারবেন না, কোন গুলো স্পর্শ করা যায়, কোন গুলা প্রাইভেট বডি পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ বা অংশ।

২. বাচ্চাদের শেখান বডি প্রাইভেসি কি? : এটা অবশ্যই চালেন্জিং কাজ। অনেক শিশুরা নানা উদ্ভট প্রশ্ন করবে। আপনি শুধু চেষ্টা করবেন, এই এই অংশ বা অঙ্গগুলো একান্তই তার প্রাইভেট এরিয়া। এটার ছবি তোলা, স্পর্শ করা বা কাউকে দেখানো নিষেধ, খুবই খারাপ কাজ। তবে শুধু মা বাবা বা প্রয়োজনে ডাক্তার হসপিটালে মা বাবা অনুমতি নিয়ে দেখতে পারে চিকিৎসার জন্যে।

যদি ছোট বাচ্চারা তার প্রাইভেট বডি পার্টস নিয়ে সংশয়ে থাকে বা ভুলে যায়, সেক্ষেত্রে বোঝাতে পারেন, সুইমিং স্যুট রুল দিয়ে। মানে যে যে অংশ সুইমিং স্যুট পড়লে ঢাকা থাকে, সেটাই প্রাইভেট বডি পার্টস। সেক্ষেত্রে নেট থেকে কিছু ছবি দেখাতে পারেন।




৩. সম্পর্কের গ্যাপ কমিয়ে ফেলুন: মা বাবা হিসেবে শিশুটির সাথে আপনার রিলেশন গ্যাপ কমিয়ে ফেলুন। সে যেন আপনাকে বিশ্বস্ত বন্ধু ভাবে। আপনার সাথে সে যেন সব শেয়ার করে। লজ্জার কথা গুলো বলতে যদি হেজিটেট করে, আপনি ইনডাইরেক্টলি টপিকসটা নিয়ে কথা শুরু করুন। যাতে শিশুটি মনে করে যে, ব্যাপারটা আপনাকে বলা যায়।

৪. শিশুকে শেখান কারা বিপজ্জনক: দেশের ৯০% শিশু যৌন নির্যাতনের শিকার হয় কাছের বা পরিচিত মানুষদের দ্বারা। সেটা পাশের ফ্লাটের আঙ্কেল, দাদু নানু বা বাসার দাড়ওয়ান বা কাজের লোক, আত্মীয় স্বজন ইত্যাদি...

আপনি শেখান কারও কাছ থেকে গিফট (চকলেট আইক্রিম এসব) নিতে আম্মু আব্বুর অনুমতি লাগবে। বাচ্চারা যদি অজা্ন্তে নিয়েও থাকে, কথায় কথায় জেনে নিন কোন কোন ব্যক্তি গিফট দিচ্ছে, সেটা দেবার পর তারা বাচ্চার সাথে কি কি করে। কোলে নেয়, আদর করে , নাকি চুমু খায় নাকি প্রাইভেট বডি পার্টসে টাচ করে ইত্যাদি।

শিশুটিকে শেখান, অপরিচিত লোককে পাত্তা না দিতে। কোন কথা না বলতে বা কোন গিফট না নিতে, যদিও সে ব্যক্তি যদি বলে আমি তোমার বাবার ফ্রেন্ড বা কলিগ বা আম্মুর বান্ধবী ইত্যাদি...

৫. বিপদে পড়লে কি করতে হবে? : শিশুটিকে বোঝাতে হবে, কোনটা তার জন্যে খারাপ বা বিপদের। মানে তাকে কেউ ডিস্টার্ব করছে, তার সাথে কোন কিছু নিয়ে জোর করছে, তার সাথে বেশি দুষ্টমি করছে, বা বেড়াতে নিয়ে যেতে চাচ্ছে বা প্রাইভেট বডি পার্টস নিয়ে কথা বলছে বা টাচ করছে ইত্যাদি।

শিশুটিকে এটাও শেখান, এমন বিপদে সে কি কি করতে পারে। যেমন, চিৎকার করতে পারে, আব্বু আম্মুকে বলতে পারে, বা তারা যদি বাসায় না থাকে তাহলে যে দাদু নানু বা আন্টিদের ভাল মনে হয়, তাদের কাছে সাহায্য চাইতে পারে। যদি যথেষ্ট সুয়োগ থাকে, তাকে ৯৯৯ কল করে বাসার ঠিকানা বলা শেখানো যেতে পারে।

দেখুন শুধু বাসায় নয়, অনেক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেরাও বলাৎকারের শিকার হয়। তাই নিজে সচেতন হবেন, বাচ্চাদের সচেতন করবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।

### ভাই তোমরা যারা একটা শিশুকে নির্যাতন করো, সেই পাপ কাজটা করার আগে একবার ভেবো, তোমার সন্তানের সাথে বা ভাই বোনের সাথে যদি একই কাজ করা হয়, তাহলে কি হবে? পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×