somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

কুরবানি বিষয়ক নিয়ম কানুনের সার সংক্ষেপ

২২ শে মে, ২০২৫ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরবানির ঈদের আগে পোস্ট করলাম যাতে নিচের কথাগুলো মুসলমান ভাইদের মনে থাকে। কুরবানি দিতে গিয়ে ভুল কম হবে আশা করি। হয়ত একই কথা আপনি জানেন এবং ঈদগা মাঠে ইমাম সাহেব ব্যাখ্যা দিবেন। তবুও এক পলকে মিলিয়ে নিন।



১. কুরবানির পশুর রক্ত, যৌনাঙ্গ খাওয়া হারাম যদিও সেটা হালাল পশুর অংশ। গাভীর ওলান খাওয়া যায়েজ।
২. গাভীর পেটে জীবিত বাচ্চা থাকলে তাকে জবেহ করে দিতে হবে এবং মাটি চাপা দিতে হয়। তার মাংস খাওয়া নিষেধ।
৩. লেজ, মাথা, ভুড়ি, চামড়া ও পা এসব দানের হিসাবের মধ্যে পরে না। তাই কুরবানি দাতা সেগুলো নিজে ভক্ষণ করতে পারে বা অন্য মুসলিমকেও দিতে পারে। তবে বড় পশুর কুরবানিতে একাধিক পক্ষ থাকলে সেগুলো সমান ভাগে ভাগ করতে হবে। কারও মনে কোন সংশয় রাখলে কুরবানি প্রশ্নবিদ্ধ হবে।
৪. মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে হলে নিয়াতে বলতে হবে, মুহাম্মদ (সা: ) ও তার সমস্ত মুসলিম উম্মাতের পক্ষে এক ভাগ দিলাম। উম্মাত বলাতে জীবত মৃত সবাই নির্দেশিত হয়।
৫. কুরবানি গোস্ত প্রস্তুতে যে কসাই বা সাহায্যকারী থাকবে, তাদেরকে কুরবানির গোস্তের দ্বারা মজুরী মিটিয়ে দেয়া যাবে না। দিলে কুরবানি শুদ্ধ হবে না। তাদের কে অর্থ দিয়ে মজুরি পরিশোধ করতে হবে। তারপরে ইচ্ছেমত গোস্ত দিতে পারবেন।
৬. কুরবানির গোস্ত দিয়ে মেহমানদারী করতে পারবেন না। যদি মেহমানদের বলার পর অনুমতি পান,তবেই কুরবানির গোস্ত দিয়ে মেহমানদারি করতে পারবেন।
৭. জেনে বুঝে কোন অমুসলিমকে গোস্ত দেবেন না বা চামড়ার টাকা দেবেন না। তাহলে আপনি অমুসলিমদের সহযোগী হয়ে গেলেন। আল্লাহর লালনত প্রাপ্ত হবেন।
৮. কুরবানি যেহেতু ত্যাগ বা উৎসর্গের বিষয় এবং আল্লাহ কে রাজি খুশি করার বিষয়, তাই আপনার উচিত বেশি বেশি গোস্ত দান করা, এমনকি নিজের অংশটুকু থেকেও। আপনি পুরো গরুর মাংস সংরক্ষণ করতে পারেন, বাধা নেই। তবে সেটা আপনার ভোগের মানসিকতা পরিচয় দেয়, ত্যাগের নয়। ১০০ জন মুসলিম যদি আপনার কুরবানির গোস্ত পায় আর মাত্র একজনের দোয়া কবুল হয়, হাসরের ময়দানে আল্লাহ হয়ত রাজি খুশি হয়ে ওটাকেই অসিলা বানিয়ে মাফ করবেন। যদি সামর্থ থাকে একাধিক কুরবানি দিন, আপনার ভাগের মাংস ফ্রিজে রাখুন। গরীবরাও বেশি গোসত পেল, আল্লাহ তায়ালাও হয়ত খুশি থাকবেন। প্রত্যেক কাজের ফল তার নিয়াতের উপর নির্ভরশীল।
৯. আপনি যেমন সন্তানদের বাজারের সেরা পোশাক পড়ান, সেরা স্কুলে পাঠান, সবচেয়ে ভাল খাবার খাওয়ান, সামর্থ অনুযায়ী হাটে গিয়ে একই মনভাব নিয়ে সবচেয়ে সেরা পশুটা কুরবানির জন্যে কিনতে চেষ্টা করবেন। অথবা নিজের গোয়ালের সবচেয়ে ভাল গরুটাই কুরবানি দেবেন।
১০. যদি পশুর কান বা নাক বা লেজ কাটা থাকে, সেটা কুরবানি দেবেন না। যদি পা ভাঙ্গা থাকে, সেটাও দেবেন না। যদি মুমূর্ষু পশু হয়, সেটাও কুরবানি দেবেন না। হাদিস দ্বারা এসব পশু কুরবানি দেয়া নিষেধ। খাসি বা বলদ পশু কুরবানী দেয়াতে কোন বাধা নেই। কুরবানি আদায় হবে।
১১. ঈদের নামায আদায়ের পূর্বে কুরবানি হয় না।
১২. লোক দেখানো মন মানসিকতা নিয়ে কুরবানি দেবেন না। কেননা আল্লাহ মনের খবর জানেন। সে কারনে ধারদেনা করে বা অবৈধ উপার্জনের টাকায় পশু ক্রয় না করাই ভাল। শুধু গোশত খাওয়ার নিয়াত থাকলে সেটা অন্য ব্যাপার। পশু এমনি জবাই করুন, কুরবানি খেতাব কেনার দরকার নাই।
১৩. ঈদের আগে বা ঈদের নামাজের আগে যদি কারও নেসাব পরিমান অর্থ হাতে এসে যায়, তার জন্যে কুরবানি ওয়াজিব।
১৪. প্রাপ্ত বয়স্ক নিখুঁত পশু কুরবানির জন্যে উপযুক্ত বলে গন্য করা হয়।
১৫. নিজ হাতে কুরবানি দেয়া উত্তম। তবে শারীরিক অক্ষমতা থাকলে বা নিয়ম জানা না থাকলে বা যথেষ্ট মনোবল না থাকলে অন্য কোন ইমানদার ব্যক্তি নির্বাচিত ব্যক্তিদের পক্ষে আল্লাহর নামে কুরবানি করে দিলে সমস্যা নাই। গ্রহন যোগ্য ওসিলা থাকলে নারীরাও কুরবানি দিতে পারবেন ।
১৬. ঈদুল আযহা ও তার পরবর্তী দুদিন কুরবানি দেয়া যায়।
১৭. পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কাজেই কুরবানির উচ্ছিষ্ট অংশ যেন পরিবশে দূষণ না ঘটায় সেটা খেয়াল রাখা ঈমানী দায়ীত্ব।
১৮. কুরবানি পশু খুব ধারালো চাকু দিয়ে জবেহ করবেন। চাকু চালানোর সময় ভেতর থেকে বাইরের দিকে চালনা করবেন। শাখের করাতের মত করে নয়। অনেকে গলার কাটা অংশ দিয়ে নার্ভ বা রগ কেটে দেয়। এতে সমস্ত শরীরের সাথে পশুর ব্রেনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই হার্ট ফেইলর হয়, পশুর শরীর থেকে সব রক্ত বের হয় না। মনে রাখবেন, বলা হচ্ছে তোমরা পশুর রক্ত প্রবাহিত করে দাও। কাজেই পশুকে খুন করা যাবে না। যদিও আপাত দৃষ্টিতে মনে হয়, পশু বেশি সময় বেচে আছে মানে বেশি কষ্ট পাচ্ছে, তাই ছটফট করছে। সে ধারনাটা ভুল। এ ব্যপারে ইউটিউবে সাইনটেফিক ভিডিও আছে, দেখে নেবেন যে কোন উপায়ে পশু বেশি কষ্ট পায়?
১৯. পশু জবাইয়ের পর সম্পূর্ন নি:তেজ হবার পরেই প্রসেসিং শুরু করবেন। নিজ হাতে গোসত প্রস্তুত করা ভাল।
২০. হাট থেকে পশু হেটে হেটে সাথে করে নিয়ে আসবেন। যত লোক আপনার পশুর দাম বা ভালমন্দ জিজ্ঞেস করবে। সে সময়, আপনার হাতের তালুর নীচে যত পশম থাকবে, আপনি তত পরিমান নেকীর মালিক হবেন। সুবহানাল্লাহ।

কুরবানির মাংস সংরক্ষণের বৈজ্ঞানিক উপায় । যে ভুলে মাংস নষ্ট হয় - গবেষণা

আসসালামু আলাইকুম।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ রাত ৯:১৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×