somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

ইউক্যালিপটাস-আকাশমনি রোপন, উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ

২৩ শে জুন, ২০২৫ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৫ বছর ধরে বৃক্ষপ্রেমী আর কৃষকদের বলে আসছিলাম, ইউক্যালিপটাস-আকাশমনি গাছ লাগাবেন না। ২০০৮ সালে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটা তেমন একটা প্রচার হয়নি। এখন ২০২৫ এ নতুন করে প্রজ্ঞাপন জারি করা হল। এবার না মানলে কঠিন ব্যবস্থা নেয়া হবে।



ব্যক্তি স্বার্থেই ইউক্যালিপটাস-আকাশমনি লাগাবেন না। কারন:
১. প্রচুর পানি শোষন করে। চাষের জমির ফসলের চেয়ে ৪-৫গুন পানি শোষন করতে ১টি মাঝারি আকৃতির গাছ যথেষ্ট। সেচ খরচ বেড়ে যায়।
২. এক প্রকার তেল ছাড়ে, যা অন্য প্রজাতির বৃদ্ধিতে বাঁধা দেয়, বিলুপ্ত করে দেয় বা বংশ বিস্তারে বাঁধা দেয়।
৩. অন্য ফসলের বা ফলজ বৃক্ষের ফলন কমিয়ে দেয়।
৪. মাটির পুষ্টি নি:শেষ করে ফেলে। কাছাকাছি থাকা ফসলী জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। ফসলের উৎপাদন খরচ বাড়তে পারে।
৫. পাতা মাটিতে পড়লে তা সহজে মিশে যায় না। বরং PH লেভেলের ব্যালেন্স নষ্ট করে। মাটি এসিডিক হয়ে যায়।
৬. ইউক্যালিপটাস-আকাশমনির অরন্য তৈরী করলে শুষ্ক মৌসুমে আগুন লেগে যাবার সম্ভাবনা থাকে।
৭. ইউক্যালিপটাস-আকাশমনির ফুলের রেনু মানুষ ও পশু পাখির এলার্জি ও শ্বাস কষ্টের স্পষ্ট কারন। প্রজনন ক্ষমতাও কমে যায়।
৮. বাতাস থেকে O2 শোষন করে বেশি এবং CO2 ত্যাগ করে বেশি। যেটা আমাদের দেশীয় প্রজাতির পুরোই উল্টো মেকানিজম।




সৌন্দর্য বর্ধনের জন্যে বহু প্রজাতির দেশীয় গাছ গাছালি আছে, সেগুলো লাগান, পরিবেশ বাঁচান। সেগুলো হতে পারে: চাপালিশ, গামার, জারুল, বকফুল, শাল, কদম, তেঁতুল, অশ্বথ, নিম, শিমুল, পলাশ, তাল, বাঁশ ইত্যাদি।

একটা বট বা অশ্বথ গাছ ২৪ ঘন্টা O2 ছাড়ে। এমনকি এই দুটো গাছ একই বয়স্ক অন্য প্রজাতির গাছের চেয়ে ৫ গুন বেশি O2 ছাড়ে এবং পরিবেশ বান্ধব। পানি সঞ্চয় করে রাখে, বাতাসের আদ্রতা ধরে রাখে, পাখির খাদ্য নিশ্চিত করে। রাস্তার মোড়ে বা স্কুল কলেজে লাগানোর জন্যে অনেক ভাল।

নিম গাছ জমির আশপাশে লাগানোর জন্যে অনেক ভাল। রোগ বালায় কম হবে। ফলের গোটা পাখি ও ছাগল খায়। পাতার বহুবিদ ব্যবহার আছে। পাতা কেজি দরে বাজারে বিক্রিও হয়।



যে মাটি নিতান্তই অনুর্বর। সেখানে শাল বা চাপালিশ গাছ লাগান। চাপালিশের ফল অনেক সুস্বাদু, পশু পাখির খাদ্য। মানুষও খায়। খুব ভাল মানের কাঠ পাওয়া যায়। উভয় গাছ দ্রুত বর্ধনশীল।




বকফুল বা পলাশ ফুলের গাছও অনেক ভাল। বকফুল বড়া বা সবজি হিসেবে খাওয়া যায়। বাজারে অনেক দামে বিক্রি হয়।



অন্যদিকে জারুলের কথা না বললেই না। উপকারী গাছের ছাল থাকে না। জারুল হল সেই উপকারী গাছ। এর গুনের কথা বললে অনেক বড় পোস্ট হয়ে যাবে।

ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

আমাদের চারপাশে দ্রুত বর্ধনশীল ইউক্যালিপটাস গাছ নিয়ে কিছু কথা
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৫ রাত ১২:০১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×