somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

কৃত্রিম ভূমিকম্প : সন্দেহের আঙ্গুল পশ্চিমা পরাশক্তির দিকে

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফগানিস্তান নিয়ে বহু দেশের কুনজর ছিল বহু আগে থেকে। সোভিয়েত-আফগান যুদ্ধ হয়। তারপর ১৯৮৮ সালে আল কায়েদা প্রতিষ্ঠিত হয়। যারা এদের তৈরী করেছিল, কাজ ফুরানোর পর এদেরকে নির্মূল করতে নতুন যুদ্ধ শুরু হয়। অনেক নাটকীয়তা শেষে আমেরিকা ১৯৯৯ সালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে।

পালে হাওয়া পাচ্ছিল না। আফগানিস্তানে ঢোকা সহজ ছিল না। সন্ত্রাসী আক্রমন দেখাতে ২০০১ সালে নাইন ইলেভেন ঘটানো হল, মানে ১১ সেপ্টেম্বর২০০১ এ টুইন টাওয়ার ধ্বংস। অক্টোবর ২০০১ সালে প্রথম ফেজের ইউএস আর্মি যায় আফগানিস্তানে লাদেন কে ধরতে। এর ভিতরে আমেরিকা টুকটাক যুদ্ধ শুরু করে দেয়, সারা দুনিয়াকে বোঝাতে সম্মত হয় যুদ্ধের প্রয়োজনীয়তা কেন। ২০০২ সালের শেষের দিকে আরও বহু মিলিটারী ঢোকানো হয়। তখন থেকে ভয়াবহ যুদ্ধ এবং নির্যাতন শুরু। শেষ হল মোটামুটি ২০২১ সালে গিয়ে। বস্তুত: লেজ গুটিয়ে পালাল আমেরিকান রা।

উপরের সালের সংখ্যাগুলো একটু মাথায় রাখুন। এবার আসুন একটা সারসংক্ষেপ দেখি বার্তাসংস্থা রয়টার্স এবং যুগান্তর পত্রিকার সম্বন্বয়ে ভূমিকম্পের একটা প্রতিবেদন থেকে যেটা আফগানিস্তানের সাথে সংশ্লিষ্ট।


২০২৫ আগস্ট মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =৬২২, আহত =১৫০০
২০২৩ অক্টোবর মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৩, নিহত =২০০০, আহত =৩৫০০
২০২৩ মার্চ মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৫, নিহত =২১, আহত =৫০০
২০২২ জুন মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =১১৬৩, আহত =৩০০০
২০১৫: আফগানিস্তানের উত্তর-পূর্বে আঘাত হানা একটি ভূমিকম্পে কাবুল এবং উত্তর পাকিস্তানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। (দৃশ্যত্ব প্রাকৃতিক )
...

২০০২ মার্চ মাসে ভূমিকম্পের মাত্রা =৬.১, নিহত =২০০০, আহত =৩০০০
১৯৯৯ ফেব্রুয়ারী মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =৭০, আহত =৫০০
১৯৯৮ মে মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৫, নিহত =৪৫০০, আহত =১০০০১
১৯৯৮ ফেব্রুয়ারী মাসে ভূমিকম্পের মাত্রা =৫.৯, নিহত =২৩২৩, আহত =৮০০০


উপরের তালিকা অনূযায়ী যতদিন আমেরিকান আর্মি বা গোয়েন্দবাহিনীর মানুষজন বেশি ছিল ততদিন আফগানিস্তানে বড় ভূমিকম্পের রেকর্ড চোখে পড়ার মত নয়। মানে ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে। এতে কি এটা সন্দেহ হয় না যে, হার্প বা অন্য কোন আধুনিক অস্ত্র দিয়ে আফগানিস্তানে কৃত্রিম ভূমিকম্প ঘটানো হয়েছে বা হচ্ছে। নিকোলা টেসলা কিন্তু একটা ভূমিকম্প তৈরীর যন্ত্রের কথা বলে গিয়েছিল। তার বহু নথিপত্র গায়েব করে দিয়েছিল সে সময়।



হয়ত বিদেশী শক্তির রোষানল এখনও শেষ হয়নি। আফগান মুদ্রা ডলারের বিপরীতে ২১ ভাগ বেশি শক্তিশালী হয়েছে। কাবুলে নদী বানিয়ে পানি আনার উদ্দ্যোগ নেয়া হয়েছে নিজ অর্থায়নে। আফিম উৎপাদন ১০% এ নামিয়ে এনেছে, জাফরান উৎপাদন ৮০% বেড়েছে। রপ্তানি হচ্ছে আনার ড্রিংক্স/ পামির কোলা। অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে বিদেশী সাহায্য ছাড়াই। জ্বলার তো কথাই। তাই আবার হয়ত লাগাম টেনে ধরতে কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে কিছুটা পিছিয়ে দেয়া হল ... আমার শুধুই ধারনা আর আক্ষেপ, প্রমান নেই। ।



নোট হিসেবে লিখে রাখলাম। ভবিষ্যতে হয়ত প্রমানিত হবে।



আফগানিস্তানে যত ভয়াবহ ভূমিকম্প
List of earthquakes in Afghanistan

The U.S. War in Afghanistan
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×