somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরবর্তী মেয়াদেও ট্রাম্প থাকুক

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রায় ৩৪ কোটির একটা দেশে ৮ লক্ষ মানুষ গৃহহীন, ৭০ লক্ষ মানুষ বেকার, যুদ্ধ বাঁধানো আর অস্ত্র বিক্রী যাদের মূল ইনকাম সোর্স তাদের দাদাগিরি বন্ধের একমাত্র উপায় হল অর্থনীতির সব দিকে দিয়ে কোণ ঠাসা করা। আমেরিকার কথা বলছিলাম। পাগলা ট্রাম্প কে দিয়েই সে কাজটা এগিয়ে নেয়া সম্ভব।

ইতোমধ্যে প্রেসিডেন্টের পাগলাটে নীতি বা কার্যকলাপ আমেরিকাকে দুর্বল করার কাজে আগুনে ঘি ঢেলেছে। বন্ধু ইলন মাক্স গেছে। বিভিন্ন দেশের উপর অকল্পনীয় অতিমাত্রায় শুল্কনীতি তার দেশের টাকা বের করে নিয়ে যাবে, ব্যবসা কমিয়ে দেবে। অনেক কোম্পানী আমেরিকায় নাম মাত্র ব্রাঞ্চ রেখে অন্য দেশে ইন্ডাস্ট্রি খুলবে কর ফাঁকির লোভে, মানে উৎপাদনের লাভের একটা মোটা অংশ আমেরিকার বাইরে থাকবে, যেমন ভারত বা তাইওয়ান, ইন্দোনেশিয়াতে... ইনকাম ট্যাক্স তো হারাবেই। কর বাড়ালে মানুষ ডলার খরচ কম করবে বা অসৎ উপায়ে ইনকাম কম দেখাবে। অনেকে আমেরিকা ছাড়বে।

আবার মধ্যপ্রাচ্য বা অন্যান্য অঞ্চল থেকেও কম বেশি সৈন্য আমেরিকায় ফিরিয়ে নিতে হবে। কুয়েত এবং সৌদি আরব গত মে মাসে ৮০০বিলিওন ডলারের চুক্তি ফিরিয়ে নিয়েছে। ধাপে ধাপে আরও চুক্তি বাতিল করবে টাকাওয়ালা দেশগুলো।



ইসরাইলকে দিয়ে খেলিয়ে ট্রাম্প এখন ফিলিস্তিনের অপদকালীন সরকার হতে যাচ্ছে। মানে ইসরাইল + ফিলিস্তিনের ভূ-খন্ড এখন অঘোষিত ভাবে আমেরিকার, যেটা বিশ্বের বেশির ভাগ নেতাদের পছন্দ হবে না। তেলের খনির মালিকরা এখন খনিজ তেল ডলারে না গিয়ে নিজস্ব মূদ্রায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যেটা ডলারকে বিপদে ফেলবে।

এদিকে ইয়ান, পাউন্ড, ইউরো, রিয়াল, দিনার বা রুবেল ইউএস ডলারের বিপরীতে শক্তিশালী হবার চেষ্টায় নিবিষ্ট হয়েছে, যেটা দশ বছর আগেও দেখা যায়নি। নিজ দেশের ব্যাঙ্ক গুলো ঋণগ্রস্থ, কোন কোন ব্যাঙ্কের রিজার্ভে টান ধরেছে। আমেরিকা আর কত টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেবে? আর কিছুদিন পর সেটা আর সম্ভব হবে না...

অন্যদিকে প্রতিবেশী দেশ মেক্সিকো বা কানাডার সাথেও সাপে নেউলে সম্পর্ক তৈরী হয়েছে। নিজ দেশেও ২ অঙ্গ রাজ্যে গতকাল সেনাবাহিনী নামিয়েছে। আমেরিকায় যারা ওড জব করত, তারা এখন পলাতক বা চাকরি ছেড়ে দিয়েছে ট্রাম্পের বিভিন্ন বিধি নিষেধের জন্যে। কোন কোন শহর, হসপিটাল, মার্কেট ময়লার ভাগারে পরিনত হচ্ছে।

প্রায় ৬০% ইসরাইলী(ইয়াহূদি) আমেরিকার সরকারী দপ্তরগুলোতে বা গবেষণা প্রতিষ্ঠানে চাকরী করে, যাদের ট্রাম্প সরাতে চাচ্ছে। মনে হয় না তা পারবে। মানে সামনে একটা অন্ত:কন্দল শুরু হবে। প্রকৃত আমেরিকানরা অলস, যন্ত্রনির্ভর, স্থূলদেহী, মোটাবুদ্ধির এবং ঠকবাজ। পরিবেশ প্রতিবেশ সুন্দর ছিল ভিনদেশীদের জন্যে। যে সৌন্দর্য কমে আসবে, কোঠর ইমিগ্রেশন নীতির জন্যে। আহা ! ভাবতেই ভাল লাগে।

ট্রাম্প আমেরিকাকে শুধু ধনীদের দেশ বানাতে চাচ্ছে। রাষ্ট্রীয় খরচ কমাতে চাচ্ছে। সে যেভাবে এগোচ্ছে, সেভাবে আমেরিকা বসে যাবে। আমেরিকার জায়গা দখল করবে হয়ত চীন। আমি আমেরিকানদের অপছন্দ করি। তাই ২০জানুয়ারী ২০২৯ সালের পরের নির্বাচনে ২য় মেয়াদেও ট্রাম্প থাকুক সেটাই চাই। ৮০ বছরের খবরদারির ইতিহাস পাল্টে যাক। আমেরিকানরা অনেক কষ্টে জীবন যাপন করুক, সারা দুনিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ুক। কানাডা আমেরিকার দুধ নেয়া বন্ধ করেছে, ভারত ভুট্রা-আলু নেবেনা বলেছে। সামনে মদ নেয়াও বন্ধ করবে। ইরাক, ইরান ম্যান পাওয়ার দেয়া বন্ধ করেছে, তেল দেয়া বন্ধ করেছে। ইউক্রেন ট্রাম্পের উপর ভরসা হারিয়ে এখন ন্যাটো দিকে কুত্তার মত হা করে আছে। মানে ভবিষ্যতে ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স সহ বহু দেশ আমেরিকার দিকে ফিরেও তাকাবে না।

যদি সেন্টমার্টিন কে ড. ইউনুস সাহেব বিকিয়ে দেয় আমেরিকার হাতে তাহলে ইউনুস সাহেব কে ইউনূস গোমেস্তা (চামচা) বলে ডাকব। ইউনূস সংশ্লিস্ট যা থাকবে বা গ্রামীন শব্দ যে প্রতিষ্ঠানের আগে পিছে থাকবে, তারা হাসিনা মত জয় বাংলা হয়ে যাবে।

সেন্টমার্টিন আমেরিকা দখল নিলে মিরসরাই ও সোনাগাজীতে ভারত সেনাক্যাম্প বসাবে, টেকনাফের আশেপাশে মিয়ানমারে চীন। মানে মধ্যপ্রাচ্য আমেরিকার সেনা কোরিডোর দেয়াতে যে ভুল করেছিল, এখন পস্তাচ্ছে, আমরাও পস্তাবো। দেশে থাকাটাই দায় হয়ে দাড়াবে।

তাই জয় হোক ট্রাম্পের, ধ্বংস হোক আমেরিকা... সবাই বলেন আমিন।



সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৯
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×