somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

আরিফুল হক: চোরের মায়ের ডাঙ্গর গলা

১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিলেটের সাবেক মেয়র আরিফুল হকের রাজনৈতিক জীবন শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসাবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি সিলেট নগর বিএনপির প্রাক্তন সভাপতি এবং জেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। একইসঙ্গে তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি দুই মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

কেন বললাম চোরের মায়ের ডাঙ্গর গলা সেটি যুগান্তরের নিউজ থেকে দেখে আসুন।
সাবেক মেয়র আরিফের আলটিমেটাম

দীর্ঘ সময় ধরে সিলেটের শীর্ষ পদে বসে ছিলেন অথচ নিজে কি বা-ল-ডা তুলছে? কত কোটি টাকা চোখের সামনে হাওয়া করে ফেলছে সেটা নগরবাসীর ধারনা আছে। নিজের দায়িত্ব পালন কালে চুরি ফাঁকিবাজি করার সময় মনে ছিল না উন্নয়নের কথা? এখন বিএনপি ক্ষমতায় আসার পালে হাওয়া লাগছে আর অমনি মরা সাপ ফনা তুলছে। গত ৪ বছরের গল্প শোনায় যখন থেকে তিনি আর দায়ীত্বে নেই।


রাস্তা প্রশস্ত করার নামে কে খাল গুলোকে ড্রেনে পরিনত করেছে?
শহরে পানি সরবরাহ কার সময়ে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ছিল? ফিলটার পানির বিজনেজ কার সময়ে ফুলে ফেপে উঠেছিল?
সুরমা নদী ভরাট করতে সিটি কর্পোরেশনের বেশির ভাগ ময়লা ভ্যানে করে কার সময়ে সুরমা নদীতে ফেলা হত?
কার সময়ে আমলাতান্ত্রিক জটিলতা বেশি ছিল?
ইন্সপেরেশন মানি ছাড়া কার সময়ে সিলেট সিটি কর্পরেশানে কোন কাজ হত না?
কার সময়ে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ব্যবস্থা করতে কোটি কোটি টাকা অযথা নষ্ট কর হয়েছে?
কার সময়ে চৌকি দিঘীতে কার পার্কিয়ে খুনাখুনি হয়েছিল?
কার সময়ে সর্বোচ্চ পরিমান বিদ্যুৎ চুরি হয়েছিল? প্রতিটা রিক্সার গ্যারেজে চোরাই লাইন জেনেও কে আমলে নিত না?
কার সময়ে নিয়ম ভেঙ্গে রাস্তা বড় করা ব্যতিরেকে বহুতল বানিজ্যিক ভবন তৈরীর অনুমতি দেয়া হয়েছিল?
কার সময়ে সবচেয়ে বেশি পরিমান চোরাচালান ওসমানী বিমানবন্দর দিয়ে হয়েছিল?
নগরে সিসি ক্যামেরা বসিয়ে সেগুলো কার নির্দেশে বন্ধ রাখা হত?
কোন মেয়রের সময়ে শাবিপ্রবি তে সব চেয়ে বেশিবার বহিরাগতরা আক্রমন করেছিল?
কার সময়ে সিলেট শহরে চুরি ডাকাতি অত্যধিক বেড়ে গিয়েছিল?
কার সময়ে সিটি কর্পোরেশনে বা সড়ক উন্নয়ন বিভাগে জবাব দিহিতা বলে কোন শব্দ ছিল না?
কার সময়ে সিলেট সিটি ২ বার বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল নদী ভরাট আর ড্রেনেজ ব্যবস্থা গুরুত্ব না দেয়ায়?
উন্নয়নের নামে সড়কের দুপাশের শতবর্ষী গাছগুলো কে খেয়েছে? বনায়ন কার সময়ে সবচেয়ে কম হয়েছে?
সদর হাসপাতালে চিকিৎসার মান কার সময়ে সবচেয়ে খারাপ ছিল?
অবৈধ সিএনজি / টমটম কার সময়ে শহরে সবচেয়ে বেশি ঢুকেছে?
কার সময়ে বরাদ্দ হয়েছে বেশি কিন্তু দৃশ্যমান কাজ হয়েছে কম?
কার সময়ে সবচেয়ে বেশি পাথর তোলা হয়েছে পরিবেশের ক্ষতি করে?
কার সময়ে মাদকের পাচুর্যতা বেড়েছিল?
কার সময়ে ভোলাগজ্ঞের রোড কে বাংলাদেশের ক্যান্সার রোড নামকরন হয়েছিল?
কার সময়ে সিলেট বিএনপির নিজেদের মধ্যে ভাঙ্গন ধরেছিল?


উপরের সব গুলো ক্ষেত্রে এই ভদ্রলোকের ১০ বছরের রাজনীতির ক্রেডিড। সিলেটের রাজনীতির পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। সিলেটের উন্নয়নের নামে টাকা নয় ছয় করেছে। সিলেট বিভাগে সাইফুর রহমান টিকতে পারেনি, সুরেঞ্জিত সরকার সুবিধা করতে পারেনি, ইলিয়াস আলী বেঁচে থাকতে পারেনি, কিন্তু সমসমায়ীক হয়েও জনাব আরিফুল হক টিকে আছেন, বহাল তবিয়তে। বুঝতে হবে কি জিনিস তিনি। এইট পাশ একজন রাজনীতিবিদ, মাথায় কত বু্দ্ধি !!! কোথায় কি করে খেলতে হয়, কখনও ভুল করলে ভুলের প্রমাণ রাখেন না। আর ভেঙ্গে কিছু বলতে চাই না।

দোয়া করি, সিলেট বাসী নির্বাচনের সময় বু্দ্ধিমত্তার পরিচয় দিক এবং যোগ্য - অপেক্ষাকৃত সৎ ব্যক্তিকে আসার সুযোগ দিক। এসব প্রবীন ঝান্ডুদা টাইপের নেতাদের চামচাগিরি /স্বজন প্রীতি থেকে দূরে থাকুক। আর নিউজ মিডিয়া এধরনের ব্যক্তিদের হাইলাইট করে খবর প্রকাশ না করুক।


সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×