somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

আরিফুলের চামচা UK/US থেকে চিল্লা...

১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবদ্দশায় ৯০% সিলেটিরা সিলেট ডিভিশনের বাইরে যায়নি , তবে ওনারা দেশের বাইরে গেছেন। যাদের টাকা আছে তারা ইউরোপ আমেরিকায় বসে আয়েসি জীবন যাপন করেন, আর কেউ কেউ দেশে গাড়ি বাড়ি বানিয়ে আত্মীয়স্বজনকে কেয়ারটেকার বানিয়ে রেখে যান। তারা কখনও সিলেট বিভাগে ইন্ডাসট্রি বানানোর কথা ভাবেন না। নিজ জেলা শহরে ইনভেস্ট করার কথা ভাবেন না। দেশে ফেরার কথাই মাথায় রাখেন না। দু একটি ব্যতিক্রম ঘটনার কথা অস্বীকার করব না।

UK/US তে বসে যারা আন্দোলন করেন / প্রতিবাদ করেন তারা সবাই ৪০+ বয়স্ক। যাদের বেশির ভাগ আবার আরিফুলের চামচা...
সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে এবার নিউইয়র্কে কর্মসূচি

চিল্লাও ভ্রাতা...কুকুর হয়ে ঘেউ ঘেউ করো, তবুও সিংহ হয়ে ঘুমিয়ে থেকো না।

সিলেটের উন্নতি হোক। তবে সবচেয়ে ভাল হত, দেশে এসে ইনভেস্ট করলে... ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করলে, কাজের সুযোগ তৈরী করলে। আর কত দিন পাথর বেঁচে, ড্রাগ বেঁচে বা বার্ডার দিয়ে চোরাচালান করে আপনার এলাকার মানুষজন খেয়ে পরে বাঁচবে ? মিডিয়ায় দু চারটে ছবি প্রিন্ট করে ঘরের দেয়ালে টাঙিয়ে বা ফেসবুকে পোস্ট দিয়ে কি লাভ?



সঞ্চয়ের একটা অংশ দেশে আত্মীয় স্বজনকে না পাঠিয়ে, উদ্যোক্তা হেয়ে যান। আত্মীয় স্বজনকে কর্মী বানান, সন্তানকে ম্যানেজিং ডিরেক্টর বানান। সাহায্য না দিয়ে সহযোগিতা করুন, হাত নেড়ে খাওয়ার অভ্যাস করান তাদেরকে । বিমান বন্দর আছে, নদী পথ আছে, অনেকগুলো করিডোর আছে, Hi-tech park আছে, ফাইভ স্টার হোটেল আছে, সব ধরনের ব্যাংকের ব্রাঞ্চ আছে, বিশাল খোলা জায়গা পরে আছে। কাজে লাগান।

সরকার আসবে যাবে, কিন্তু আপনার কাজ/স্থাপনা/এলাকার মানুষের জন্যে ভাল কিছু করার ইতিহাস ইহকাল পরকালের জন্যে থেকে যাবে। বংশ পরমপরায় রয়ে যাবে। যেখানে চাহিদা নেই সেখানে যোগান থাকে না। বড় বড় ইন্ডাস্ট্রি থাকলে, আপনাকে পথে নামতে হবে কেন, সরকার নিজে থেকেই রাস্তা ঘাট ঠিক রাখবে। দূর্নীতি সব জায়গাতেই আছে। এমন কোন দেশ নেই যে, সেখানে প্রত্যাক্ষ বা পরোক্ষভাবে দূর্নীতি হয় না। কাবা চত্তরেও ঘুষ বানিজ্য হয়। পরিচ্ছন্নতা কর্মীর জন্যে লবিং চালু আছে।

কাজেই সামর্থবান প্রবাসীদের বলব, শেষ ইচ্ছা হিসেবে দেশে কবরস্থ মৃতব্যক্তি হয়ে কি লাভ, জীবিত থাকতে থাকতে মানুষের কর্মস্থল তৈরী করুন, দরীদ্রতা দূর করুন, বেকারত্ব দূর করুন, নিজ অঞ্চলের জন্যে কিছু করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। কবরে শুয়ে শুয়ে তখন না হয় জীবিত কর্মীদের/আত্মীয়ের হাসি মুখ দেখবেন !!!

কবর বলুন বা চিতা বলুন, কোথাও কিন্তু এসি থাকে না, লাক্সারি বাড়ি গাড়িও থাকে না, থাকে শুধু মানুষের দোয়া, নেক আমল আর ভালবাসা ... যে সন্তানের জন্যে বিদেশ বিদেশ করছেন, ঠিক মত মানুষ না হলে, কাল সে আপনাকে আপনার গ্রামের কোন এক বাঁশতলায়/ঝোপঝাড়ে/আঙ্গিনার কোণায় দাফন করে আসবে, যুগেও একবার আপনাকে স্মরণ করবে না। এটা ভাল নাকি প্রতিটা কর্মী অফিসে / অফিসের বাইরে আপনাকে মনে করে সুখ স্মৃতি মন্থন করবে, প্রতি বছর নিজ থেকে গিয়ে জিয়ারত করবে? কোনটা...

এমন দেশ প্রেমী হলে, টাকা দিয়ে কিনে খবরের হেডিং হতে হবে না, সম্মানের সাথেই আপনাকে আপনার পরিবারকে মিডিয়া খবরের হেড লাইন বানাবে, শিরোনাম হবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×