somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

আগের জন ভারতের কথায় ধ্বংসে নেমেছিল, এখনকার উনি চীনের কথায়

০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কমবেশি সবাই জানি, ২০১০ থেকেই দেশের শিক্ষা ব্যবস্থার ধস নামতে শুরু করে। যে কোন জাতিকে পিছিয়ে দিতে আগে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। বাংলাদেশীদের বুদ্ধিমত্তার সাথে চ্যালেন্জ করা ভারতের জন্যে কঠিন ছিল। তাই অদৃশ্য কিন্তু সূচারূ পরিকল্পনা হিসেবে বুবু জানের হাত ধরে শিক্ষা ধ্বংস করতে নেমেছিল। শিক্ষা মন্ত্রী নাহিদ, দিপুমনি বা ড. জাফর ইকবাল ছিল যাদুর কাঠি। পুরো সিস্টেমকে উলোট পালট করে ফেলেছিল। গ্রেস দিয়ে পাশ করানো হত। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গড় যোগ্যতা নিয়েও শিক্ষার্থী বের হত না। সার্টিফিকেট সর্বস্ব যোগ্যতা।

২০১৮ সালে খুলনার ৬টি স্কুলে সরাসরি ভারতীয় পাঠ্যপুস্তক পড়ানো হত। পত্রিকায় এসেছিল, তদন্ত হয়েছিল দায় সারা। কিন্তু কোন শাস্তি হয়নি। এ তো গেল বুবুর সময়ের কথা। অঘোষিত সরকারী সিদ্ধান্ত। আর এখন একই পথে হাটছেন ভাইজান। তবে লুকোচুরি ছাড়া। একদম বৈধ ভাবে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে, চীনের সাথে।

আজ ০৫/১১/২০২৬, চীনের সাথে শিক্ষা চুক্তি হল। চীন ৮টি বিভাগীয় শহর + কক্সবাজারে শিক্ষা হাব স্থাপন করবে। নিজেরা সেটা নিয়ন্ত্রন করবে। বাহ্যিক ভাবে উদ্দেশ্য মহৎ কিন্তু সুরক্ষা ও সার্বভৌমত্তের প্রশ্নে অবশ্যই ভাল কিছু না। যেখানে ভারত তিস্তা প্রকল্পে বা সীমান্তবর্তী যে কোন কাজেই চীনের অংশগ্রহন কে বাধা দিচ্ছিল, যে কারনে বাংলাদেশ বরাবরই সরে আসছিল। এবার চীন ভোল পাল্টিয়ে শিক্ষা হাব এবং দুটি হাসপাতাল করার অযুহাতে নমনীভাবে ঢুকে পড়ল দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে। দাদা বাবু জানলেও এখন আর ভারতের সুরক্ষার অযুহাত দিতে পারবে না। কারন চীনের সাথে বাংলাদেশের চুক্তিটা হল শিক্ষা আর রুগীর সেবা। চালটা দারুন, তাই না?

মিডিয়ায় ইতোমধ্যে এসেছে, শুধু কক্সবাজারেই ৩০০+ চীনা ও তাইওয়ানিজ নাগরিকের টিম গোপনে কাজ করছে। অজামিন যোগ্য ৬জন গ্রেফতারের সাথে ১,৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন আধুনিক স্পাইং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার সাথে উত্তরা, টেকপাড়া, শনির আখড়া সহ নানা জায়গায় চীনা নাগরিকরা লাইভ স্ট্রিমিং করে। তাদের যন্ত্রনায় সংশ্লিষ্ট থানায় স্থানীয়দের জিডি'ও আছে।

ঢাকায় ও গাজীপুরে ৬টি আবাসিক বাসা থেকে হোম-বেসড রিমোট ওয়ার্ক এর নামে অর্থ প্রাচার, মাদক বেঁচাকেনা এবং ডিজিটাল জুয়া ও সাইবার স্ক্যামিং করছিল। এ সবই এই সরকারের আমলে ঘটেছে। গেল সপ্তাহে ২জন চাইনিজ ১২ কেজি সোনা সহ এয়ারপোর্টে ধরা পড়েছে। শুধু যে ঢাকায় এরা ছড়িয়ে আছে তা না, কিশোরগঞ্জ সহ ৩টি জেলায়, চাইনিজরা অজানা একটি ডিভাইজ বাংলাদেশীদের দিয়ে গ্রামে গঞ্জে বা শহরের রাস্তার পাশে স্থাপন করছে। একটি টিভি নিউজে রিপোর্ট আসায়, তার তদন্ত চলছে।

এই যদি অবস্থা হয়, তাহলে সামনে আরও ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে আমার অনুমান।


এখন দেখুন, চীনের সাথে শিক্ষা চুক্তিতে কি কি আছে:

1. চীনা মানের ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা।
2. স্মার্ট শ্রেণিকক্ষ (Smart Classroom) নির্মাণ।
3. দেশব্যাপী চীনা ভাষা (Mandarin) শিক্ষা সম্প্রসারণ।
4. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET) সংস্কার ও আধুনিকায়ন।
5. শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি।
6. দ্বোভাষিক পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ তৈরি।
7. বৃত্তিমূলক শিক্ষা গবেষণা।
8. শিল্প ও শিক্ষার সংহতি (Industry-education integration)।
9. কারিগরি শিক্ষা প্রশাসকদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম।
10. কক্সবাজার সহো ৮টি বিভাগীয় শহরে চাইনিজ এডুকেশনাল হাব। (বিদ্র: এর মধ্যে ৭টি শহরেই এয়ারপোর্ট আছে। প্রয়োজনে দ্রুত পালানোর সুযোগ)

ভাবতে্ই ভাল লাগছে। রুগীরা CMC তে আর দৌড়াবে না, চীনা হাসপাতালেই সেবা পাবে। রাস্তায় রাস্তায় বাচ্চারা চুং চাং করে ভিনদেশী ভাষায় কথা বলবে। ব্রিটিশদের ইংরেজী শেখার প্রয়োজন কমে আসবে।

দেশ হয়ত সামনে হাইপার-জাম্প দেবে। কারন আমাদের বাচ্চারা Mandarin ভাষী হবে, কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তরা চাইনিজ ইলেকট্রনিক্স তৈরী করবে, ড্রোন তৈরী করবে, রোবট তৈরী করবে, তখন বুয়েট রুয়েট কুয়েট না হলেও চলবে। মোটা দাগের কথা হল, সেন্টমার্টিন, না নিতে পারলেও সমস্যা নেই আর। অন্যদিকে তিস্তার কাজ দেরিতে শুরু হলেও সমস্যা নেই। কাজ এগোচ্ছে ভ্ন্নি পন্থায়। চীনের পরিকল্পনা সব সময়ই চমৎকার হয়।

হয়ত এর পর প্রস্তাব আসবে, চীনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার, মেরিন বা বায়োএনালাইটিক রিসার্স ইনসটিটিউটের, অথবা উহানের মত ভাইরোলজি ল্যাব প্রতিষ্ঠার। তারপর ... হয়ত একটি দুর্ঘটনা বা আন্তর্জাতিক চাপ।

হয়ত'র তালিকা আর বড় না করি। বাকি থাক...




সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×