শিরোনামহীন
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে কোনো কারোন ছাড়াই চোখ দিয়ে টপ টপ করে পানি পরে। এখনও পড়ছে। কেউ দেখলে ভুল বুঝবে নিশ্চিত। হয়তো ভাববে আহারে! কি দু্ঃখী, কে জানে কিসের দুঃখে কাদঁছে! কেউ কি ভাবে সুখের কারণেও চোখে পানি আসতে পারে? তবে এই মুহুর্তে ঠিক কেন পানি পড়ছে নিজেও বুঝতে পারছি না। আমি মানুষ হিসেবে মোটেই অসুখী নই। কিন্তু অতি সুখে চোখের পানি ঝরছে সেটাও বলতে পারছি না। পড়ুক পানি....যে যাও্য়ার সে তো যাবেই। তবে লিখা গুলো লিখতে কষ্ট হচ্ছে। বারবার ঝাপসা হয়ে যাচ্ছে সব অক্ষর গুলো।
ঘরের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। রান্নাটাও করতে ইচ্ছে করছিলো না। শুধু পেট ঠান্ডা করার জন্য কোন রকম রান্না করা। যা হওয়ার হবে! প্রতিদিন কেন এত যত্ন করে করতে হবে? এমনি এমনি ভালো হতে পারে না! সব সময় তো এই দাবী করি না, শুধু মাঝে মাঝে।
মেয়েটা সেই কখন থেকে নেই। ফোন করে যে জিগেশ করবো 'ও কি করে? খেয়েছে?' সেটাও ইচ্ছে করছে না। কেন জানি মনে হয় আমার থেকে অন্যদের কাছে থাকলেই বরং ও অনেক ভালো থাকে। আমি কোন দিনই ওর যোগ্য না। হয়ত সময় হলে এই কথাটুকু সেই একদিন আমাকে বলবে। নাকি আমারি দোষ যে কারো কাছে থেকে ভালো টা আমি আশা করতে শিখিনি? সত্যিই আমি এটাই ডিজার্ভ করি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন