তোমারই আত্মার সাথে বসত আমার
সারাক্ষণ চারিপাশেই তো থাক।
কখনোই মনঃ চক্ষুর আড়াল হওনা
তবুও পাংশুটে ছবিটা কেন আঁক।
নিঃশব্দেই আপন করে জড়িয়ে আছ
বাঁধিব কখন, কেন তোমায় বল।
ছলছল নয়নে তামাশার আঁধিয়ার দিয়ে
নিঃসঙ্গ রাস্তায় তুমিই খালিপায়ে চল।
ভাবনার অন্তরালে অবক্ত অবচেতন মনে
তুমিই হাস, খেল মাতিয়ে রাখ খুবই।
আচমকা সাদা ক্ষুদ্রায়তন মেঘ কুয়াশায়
হারিয়ে ভুলবনা মনে রাখব সবই।
অনুরাগে বাড়িয়েছ অনুভবের স্বপ্নিল আয়তন
ভাললাগায় আজ ভালোবাসার নিরন্তরে
হৃদয় আকুল করা অকৃত্রিম সকল সুখের পরশ
বিছিয়ে বিজড়িত করেছ অদ্ভুত ইন্দ্রজাল।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৪ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



