somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্য মানবী।।

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুন্নি চমৎকার একটি মেয়ে। প্রথম দেখায় যে কেউ তার প্রেমে পড়ে যায়। অবশ্যি আমি পড়িনি। আমি তাকে একজন রহস্য মানবী হিসেবেই চিনি। তার চোখের মধ্যে কেমন গূঢ় রহস্য লুকিয়ে থাকে। তার সাথে আমার পরিচয়টা ভিন্ন রকম। এক বিকেলে আমি কলেজের পুকুর পাড়ে বসে একটি কবিতার চরণ ভাবছিলাম, পিছন থেকে অতি মধুর কণ্ঠে কেউ যেন বলল, এই যে শুনছেন।
আমি পিছনে ফিরে থাকালাম না। অতি মধুর কণ্ঠের মেয়েদের ডাকে সাড়া দিতে নেই কারণ মধুর কণ্ঠের মেয়েরা মেজাজে খুব কর্কশ হয়।
মধুর কণ্ঠ আর মধুর থাকল না, বাজখাই কণ্ঠে মেয়েটি বলল, এই যে আপনাকে বলছি, এই জগতে আছেন নাকি অন্য জগতে চলে গেছেন?
আমি বললাম, জ্বি বলুন?
আপনার ফোনটা একটু দেয়া যাবে?
অবশ্যই দেয়া যাবে, কিন্তু এখন আমার সাথে ফোন নেই তাই দিতে পারছিনা। অন্য দিন দিব।
ফাজলামি করেন?
জ্বিনা করিনা।
জ্বি আপনি করছেন।
মেয়েটি রুপবতী হলেও বুদ্ধিমতী নয় কারণ বুদ্ধিমতী মেয়েরা অপরিচিত কারো সাথে এমন তর্ক করেনা।
আমি শান্ত গলায় বললাম, আপনার কাছে একটি চিঠি আছে তাইনা?
আমার কথায় মেয়েটি মোঠেও অবাক হলনা বরং শান্ত গলায় বলল, জ্বি আছে। আপনি কি বলতে পারবেন চিঠিতে কি লেখা আছে?
কারো চিঠি পড়ার অভ্যেস আমার নেই।
অনুমতি দিলে সেটা পড়া যায়।
আমি কোন তর্ক না করেই তাকে বললাম, যে আপনাকে চিঠিটা দিয়েছে সে খুব বোকা।
বোকা কেন বলছেন?
কারণ সে জানে আপনি একজন অতি বোকা মেয়ে তারপরও আপনাকে এই চিঠিটা দিয়েছে তাহলে কি তাকে বুদ্ধিমান বলা যায়?
বনিতা না করে বলেন চিঠিতে কি লেখা?
"করো আরো, করো কিছু অপেক্ষা
বলিব পরে, যদি হয় পুনঃ দেখা।"
এটুকু বলেই, তাকে বোকা বানিয়ে আমি চলে আসলাম। কাউকে বোকা বানানোর মজাটাই আলাদা।
আজ তার সাথে আমার আবার দেখা। এই দেখা মানে তার চিঠির উত্তর বলা।
সে আড়চোখে আমার দিকে তাকিয়ে আছে, এই তাকিয়ে তাকার পিছনে কারণ আছে যা তার রহস্যময়তার একটি প্রমাণ।
সে বলল, আপনি কি নিজেকে মহাপুরুষ ভাবেন?
আমি ভাবিনা। আপনারা ভাবেন।
মানে?
সব কথার মানে থাকেনা।
কথার যদি মানে না থাকে তাহলে সেটা বলাই বাহুল্য।
বাহুল্য কেন হবে?
তো নয় তো কি?
আচ্ছা বাদ দেন এখন বলেন, আপনি কি জানেন আপনি একটি চমৎকার মেয়ে?
জ্বিনা জানতাম না এখন জানলাম।
বাহ ভালো তো, আমি আপনাকে একটা কিছু জানাতে পারলাম।
মুন্নি কিছু সময় চুপচাপ থেকে বলল, আচ্ছা আপনি কি জানেন আপনাকে কেউ একজন ভালোবাসে?
জ্বি জানি?
ভালো তো। আপনার ইনটিউশন বেশ প্রবল।
এটাও জানি আপনি একটা গোলাপ হাতে নিয়ে এসেছেন যেটি আমাকে দিতে চান, কিন্তু এটি আমাকে দেওয়া আপনার হবেনা।
কেন হবেনা জানতে পারি?
অবশ্যই পারেন।
বলেন?
কারণ আমি ইমু, আমি গোলাপ গ্রহণ করতে পারি কিন্তু কারো ভালোবাসা গ্রহণ করতে পারিনা।
মুন্নিকে অবাক করে দিয়ে আমি হাটা শুরু করলাম, এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে হাটার জন্য। আমরা শুধু হাটব, হাটার মাঝে আনন্দ সবাই খুজে পায়না। যারা পায় তারাই মহাপুরুষ।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ,প্রাণীবিদ্যা বিভাগ।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×