somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মরনীয় সেই দিনটি।।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী মেয়েটির নাম শায়লা। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম ঠিক এরকম একটি মেয়ের হাতে হাত ধরে হাটব, ফুচকা খাব, টং দোকানে বসে চা খাব কিন্তু এই স্বপ্নের মেয়েটির দেখা যে এত তাড়াতাড়ি পাব তা কখনো চিন্তাও করিনি। শায়লাকে আমি প্রথম যেদিন দেখি সেদিন আমার ভিতর কেমন জানি কেপে উঠে। আমি সেদিনই বুঝতে পারি শায়লার সাথে আমার কিছু হতে চলেছে।
একদিন ক্লাসে এসে দেখি শায়লা একা একা বসে আছে। আমিও ক্লাসে ঢুকে চুপচাপ বসে থাকি। সাহস করে শায়লার কাছে যেতে পারছিলাম না। হঠাত করে মাথায় ফন্দি আসল। আমি শায়লার কাছে খুব ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা কালকের সীট টা তোমার কাছে আছে। শায়লা বলল, আছে তবে তোমাকে দেওয়া যাবেনা।
আমি বললাম, কেন?
কারণ ওটা আমার। আমার কোন জিনিস আমি কাউকে কখনো দেইনা। প্লিজ রিকোয়েস্ট করনা, রিকোয়েস্ট আমার পছন্দ না।
আমি সেদিনই বুঝতে পারি শায়লা কেমন মেয়ে। আমি আর কিছু না বলে চুপচাপ এসে আমার জায়গায় বসে পড়ি।
ক্লাস শেষে শায়লা আমার কাছে বলল, চলো।
আমি খুব অবাক হলাম। কি অদ্ভুত ব্যাপার। মেঘ না চাইতে বৃষ্টি। ভীষণ রাগি মেয়ে শায়লা তাই বেশি প্রশ্ন না করে আমি তার সাথে চলা শুরু করলাম। আজ হয়ত সেই মাহেন্দ্রক্ষন যা অনেক কাল থেকে শুধু কল্পনা করতাম। কিছু মেয়েরা খুব আবাল টাইপের ছেলেদেরকে পছন্দ করে থাকে , কিন্তু কেন করে তা কেউ জানেনা। শায়লার মত চমৎকার একটি মেয়ে আমাকে পছন্দ করার কোন প্রশ্নই উঠেনা। এসব ভাবতে ভাবতে শায়লার সাথে হাটছিলাম।
শায়লা বলল,কি ব্যাপার চুপচাপ কেন? নাকি কোম্পানি হিসেবে আমি ভাল না?
আমি খুব বিব্রতবোধ করলাম। শায়লা কি বলছে এসব?
আমি আর কিছু না বলে অনেক সাহস সঞ্চয় করে শায়লাকে বলে বসলাম, আচ্ছা তোমার প্রিয় রঙ কি?
নীল।
বাহ কি চমতকার। আমার প্রিয় রংটি তারও প্রিয়। আমি তাকে কিছু বললাম না। আবেগগুলো আমি চাপা রাখলাম।
হাটতে হাটতে আমরা কলেজ পেরিয়ে অনেক দূর চলে আসছি। শায়লা আমাকে কেন নিয়ে এসেছে তা জানিনা। সামনে একটা ফুচকার দোকান। হয়ত ফুচকার দোকানে নিয়ে গিয়ে বলবে, খুব খেতে ইচ্ছে করছিল তাই আসলাম, হুটহাট তোমাকে নিয়ে আসায় তুমি কিছু মনে করোনি তো।
আমি এই প্রশ্নের উত্তরও ঠিক করে রেখেছি। কাব্যিক ভাষায় কিছু বলব। কি বলা যায়?
আমি তাকে বলব, কিছু কিছু জিনিস হুটহাট করেই হয়/ যা হয়ত জানেনা কোন হৃদয়।
আমি আর উত্তেজনা ধরে রাখতে পারছিনা। আর দু পা এগিয়ে গেলেই ফুচকার দোকান। আজ তাহলে আমার জীবনের সবচেয়ে স্মরনীয় দিন হতে যাচ্ছে? ইস যদি শায়লা আমাকে ফুচকা খাইয়ে দিতে চায় তবে আমি কি করব? পরে যদি তাকে খিয়ে দেওয়ার জন্য আবদার করে বসে? মেয়েদের মন কখন কি চেয়ে বসে বলা যায়না। এসব ভাবতে ভাবতে হাটছিলাম হঠাত আমার ধ্যান ভাংল শায়লার চিতকারে।
ও হেলো কোন জগতে থাকো তুমি?
আমি খুব লজ্জিত ভংগিতে শায়লার দিকে তাকালাম। শায়লার দিকে তাকাতে আমার চোখ গেল দোকানে দিকে। আমি একটি ফটোকপির দোকানের ভিতর। শায়লা বলল,
তুমি না বলেছিলে, কালকের সীট টা তোমার দরকার। এখান থেকে কপি করে নিয়ে আমার সীট টা এখানে রেখে যেও। আমার বয়ফ্রেন্ড এসে সীট টা নিয়ে যাবে।
আমি আর কিছু বলতে পারিনি, শুধু বুঝতে পেরেছিলাম কোন এক অজানা কারণে আমার চোখ দুটি ভিজে উঠেছিল।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
প্রাণীবিদ্যা বিভাগ, এম সি কলেজ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×